Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আ. লীগের জাতীয় সম্মেলন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
জাতীয়

আ. লীগের জাতীয় সম্মেলন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 19, 20192 Mins Read

আ. লীগের জাতীয় সম্মেলন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

Advertisement

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কিছু নির্দেশনা জারি করেছে।

সম্মেলনে রাজধানীসহ আশপাশের এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বাস, ট্রেন ও লঞ্চযোগে ওইদিন ভোর হতেই ব্যাপক গণজমায়েত হবে। অনুষ্ঠানস্থলে যাতায়াত শৃঙ্খলভাবে সম্পন্ন করতে ডিএমপি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রনে বেশকিছু নির্দেশনা দেয়।

উল্লেখ্য, আগামী ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নির্দেশনায় অনুযায়ী বিভিন্ন এলাকা হতে আগত গাড়ি সমূহের পার্কিং ব্যবস্থা: সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের গাড়ি গাবতলী-টেকনিক্যাল-শ্যামলী-আসাদগেট-ধানমন্ডি ৩২-সাইন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত-ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট হয়ে জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

সদরঘাট, বরিশাল, খুলনা, বৃহত্তর ফরিদপুর থেকে আগত গাড়ি জিরোপয়েন্ট হয়ে হাইকোর্ট ক্রসিং দিয়ে দোয়েল চত্ত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে যাবে।

এছাড়া, মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগ থেকে আগত গাড়ি নিমতলী ক্রসিং দিয়ে চাঁনখারপুল হয়ে দোয়েল চত্ত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

ময়মনসিংহ বিভাগ গাজীপুর, টাঙ্গাইল, আব্দুল্লাহপুর এবং উত্তরা থেকে আগত গাড়ি মহাখালী ফ্লাইওভারের নীচ দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে রমনা থানা ক্রসিং-কাকরাইল চার্চ বামে মোড়-রাজমনি হয়ে নাইটিংগেল ডানে মোড় নিয়ে ইউবিএল ক্রসিং দিয়ে জিরোপয়েন্ট হয়ে হাইকোর্ট-দোয়েল চত্ত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

গাড়ির ধরণ অনুযায়ী পার্কিং স্থান: ভিআইপি গাড়ি পার্কিং সোহরাওয়ার্দী উদ্যান, পুলিশ গাড়ি, সাংবাদিকদের গাড়ি ও মটরসাইকেল রমনা ইউরো আসিয়ানো চাইনিজ রেঁস্তোরা, সাংবাদিকদের গাড়ি, আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি রমনা টেনিস কমপ্লেক্স।

বড় বাস জিমনেশিয়াম মাঠ ও নীলক্ষেত হয়ে পলাশী (পূর্ব প্রান্ত)। ছোট, বড় গাড়ি মল চত্ত্বর। বড় গাড়ি ভাস্কর্য ক্রসিং হয়ে ভিসির বাংলো ও ছোট গাড়ি সুগন্ধা ক্রসিং হতে বেইলি রোড।

যেখানে থাকবে ডাইভারশন: বাংলা মটর ক্রসিং, রূপসী বাংলা ক্রসিং, রাজমনি ক্রসিং, মিন্টু রোড পূর্ব প্রান্ত ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, শাহবাগ ক্রসিং, ইউবিএল ক্রসিং, কাঁটাবন ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং ও সাইন্সল্যাব ক্রসিং। তবে এই ডাইভারশন প্রয়োজন অনুযায়ী কার্যকর হবে বলে ডিএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa