
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২০৭ রানেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭৭.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৩ রান করেই দ্বিতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড।
তৃতীয় দিন মাঠে নেমে আর কোনো রান করতে পারেনি ইংলিশরা। ৩০৩ রানেই অলআউট হয়ে যায় তারা। এরই ফলে লর্ডসের একমাত্র টেস্টে জয় পেয়ে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৮২ রান। ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে আয়ারল্যান্ড। ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



