
শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো ছিল না ভারতের। ৩৭ রানের মধ্যে দুই ওপেনার শিখর ধাওয়ান (৪) ও রোহিত শর্মা (২৫) আউট হয়ে যায়।
তৃতীয় উইকেটে ১২১ রানের জুটি গড়েন কোহলি আর রাহুল। ৭৯ বলে ৬৬ রান করে কোহলি আদিল রশিদের শিকার হলে ভাঙে এই জুটি। এরপর রাহুল আরেকটি শতরানের (১১৩) জুটি গড়েন পান্তকে নিয়ে।
এরই মধ্যে রাহুল তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। ১১৪ বলে ৭ চার আর ২ ছক্কায় ১০৮ রানের ইনিংস খেলে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে পান্ত রীতিমত তাণ্ডব চালিয়ে দলকে তিনশো পার করিয়েছেন।
৪০ বলে ৩ চার আর ৭ ছক্কায় পান্ত খেলেন ৭৭ রানের বিধ্বংসী এক ইনিংস। এরপর ১৬ বলে ১ বাউন্ডারি আর ৪ ছক্কায় হার্দিক পান্ডিয়া ৩৫ রান করে ইনিংসের এক বল বাকি থাকতে আউট হন। ভারত পায় ৩৩৬ রানের বড় সংগ্রহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



