Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইংল্যান্ড সফরে সবুজ সংকেত পেলো অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ক্রিকেট (Cricket) খেলাধুলা

ইংল্যান্ড সফরে সবুজ সংকেত পেলো অস্ট্রেলিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 14, 20202 Mins Read
অস্ট্রেলিয়া
ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে ইংল্যান্ড সফরে নিজ সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেল অস্ট্রেলিয়া ক্রিকেট। আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে অসিরা। করোনার কারনে গেল মার্চে ক্রিকেট বন্ধ হয়ে যাবার পর এই প্রথম কোন সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

মুলত গত জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলার সুচি নির্ধারিত ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু করোনাভাইরাসের কারণে সফরটি স্থগিত হয়ে যায়।

এরপর ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর অস্ট্রেলিয়াকে সেপ্টেম্বরে সিরিজ খেলার জন্য আমন্ত্রণ জানায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ওয়েস্ট ইন্ডিজের পর বর্তমানে পাকিস্তানের বিপক্সে নিজ মাঠে সিরিজ খেলছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষেই মুলত ইংল্যান্ড সফরে প্রতি সম্মতি প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরপর সরকারের অনুমতির অপেক্ষায় ছিলো সিএ। অবশেষে মিলেছে ইংল্যান্ড সফরের সবুজ সংকেত।

Advertisement

ইংল্যান্ড সফরের জন্য আগামী ২৩ আগস্ট দেশ ছাড়বে অস্ট্রেলিয়া। ডার্বিতে পৌছে জৈব-সুরক্ষা পরিবেশে থাকবে তারা। মূল লড়াই শুরুর আগে ডার্বিতে নিজেদের মধ্যে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

টি-২০ সিরিজ দিয়ে শুরু হবে সিরিজ। টি-২০ সিরিজের সবগুলো ম্যাচই হবে সাউদাম্পটনে। এজাস বোলে ম্যাচগুলো হবে ৪,৬ ও ৮ সেপ্টেম্বর।

ম্যানচেষ্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ১১, ১৩ এবং ১৬ সেপ্টেম্বর হবে ওয়ানডে সিরিজ। ম্যানচেষ্টার ও সাউদাম্পটনে কড়া নিরাপদে জৈব-সুরক্ষা পরিবেশে হবে সিরিজ দু’টি।

এই দু’টি ভেন্যুতেই সফলভাবেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও আয়ারল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ আয়োজন করে ইসিবি। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজও এই দু’ভেন্যুতে হচ্ছে।

দীর্ঘদিন পর মাঠে ফেরার পথ তৈরি হওয়ায় উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘কঠিন সময়ের কারনে অনাকাঙ্খিত বিরতি অবশেষে আবারো মাঠে ফিরঠে ক্রিকেটাররা। গেল মার্চ থেকে বিরতির পর ক্রিকেটাররা কিভাবে তাদের অবস্থায় ফিরছে, তাতে আমি আনন্দিত। পুরো স্কোয়াডই ফিট ও শক্তিশালী, আমি দারুণ খুশি।’

ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার সূচি :

৪ সেপ্টেম্বর : প্রথম টি-২০ (সাউদাম্পটন)।

৬ সেপ্টেম্বর : দ্বিতীয় টি-২০ (সাউদাম্পটন)।

৮ সেপ্টেম্বর : তৃতীয় টি-২০ (সাউদাম্পটন)।

১১ সেপ্টেম্বর : প্রথম ওয়ানডে (ম্যানচেষ্টার)।

১৩ সেপ্টেম্বর : দ্বিতীয় ওয়ানডে (ম্যানচেষ্টার)।

১৬ সেপ্টেম্বর : তৃতীয় ওয়ানডে (ম্যানচেষ্টার)। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa