Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ইউএনওদের নিরাপত্তায় আনসার দিচ্ছে সরকার
জাতীয়

ইউএনওদের নিরাপত্তায় আনসার দিচ্ছে সরকার

By Saiful IslamSeptember 3, 20202 Mins Read

ইউএনওদের নিরাপত্তায় আনসার দিচ্ছে সরকার
ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : মাঠ প্রশাসনে কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তায় তাদের বাসায় সশস্ত্র আনাসার সদস্য মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে দেখতে গিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি একথা জানান।

পরে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এ বিষয়ে মুখ্য সচিবের সঙ্গে কথা হয়েছে। ইউএনওদের নিরাপত্তায় আনসার সদস্য নিয়োগ করা হচ্ছে। আগামী সপ্তাহেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে আশা করা যাচ্ছে।

সরকারি কোয়ার্টারে মাঝরাতে দোতলার ভেন্টিলেটর ভেঙে দুই মুখোশধারীর হামলায় বাবাসহ গুরুতর আহত হন ওয়াহিদা খানম। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয়।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ডিসি সম্মেলনে আমাদের এরকম একটা দাবি ছিল যে ইউএনওদের জন্য নিরাপত্তা ব্যবস্থা যাতে আরও জোরদার করতে পারি। সেটি প্রধানমন্ত্রীর অনুশাসনেও আছে। আমরা ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও জননিরাপত্তা সচিব এবং অর্থ সচিবের সঙ্গে আলোচনা করেছি।

‘আগামী সপ্তাহের মধ্যে আমাদের ইউএনওদের বাড়িতে পাহারা দেওয়ার মতো আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ করা হয় সে বিষয়টা আমরা নিশ্চিত করতে যাচ্ছি। ’

এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রতি উপজেলায় ইউএনওরা নিরাপত্তারক্ষী হিসেবে আনসার সদস্য পাবেন। তবে কতজন করে পাবেন তা নির্ধারণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের পরিচালক এসময় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হেলালুদ্দীন আহমদ বলেন, মাঠ প্রশাসনে কাজ করা ইউএনওদের নিরাপত্তার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে আছে। তাদের নিরাপত্তার ব্যাপারে প্রধানমন্ত্রী ইতোপূর্বে নির্দেশনা দিয়েছিলেন। সেটা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়ে জানানো হয়েছে, তাদের বাসার ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য। আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে তারা ইউএনওদের নিরাপত্তার বিষয়ে কাজ শুরু করবে।

তিনি বলেন, আবার ইউএনও যদি কোথাও বেরও হন তাহলে নিরাপত্তার জন্য সঙ্গে থাকতে পারে। সচিব, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের যেভাবে গানম্যান দেওয়া হয় সেভাবে দেওয়া হবে না। বাসার নিরাপত্তার জন্য আনসার ব্যাটালিয়নের সদস্য নিয়োগ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

June 25, 2026
Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

June 25, 2026
দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

June 25, 2026

Latest News

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa