Advertisement
জুমবাংলা ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

শুক্রবার ভোরে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে দিনাজপুরের হাকিমপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মূল হামলাকারী আসাদুল ওরফে আরশাদুল ও জাহাঙ্গীর।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার অভিযোগে অন্যতম আসামী আসাদুল ইসলামকে আজ শুক্রবার ভোর সাড়ে ৪ টায় হিলির কালিগন্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসাদুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের এমদাদুল হকের ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অপর এক অভিযানে রাতে র‌্যাব সদস্যরা জাহাঙ্গির নামের এক যুবককে আটক করেন। জাহাঙ্গির ঘোড়াঘাট উপজেলা রানিগন্জের আবুল কালামের ছেলে।

এর আগে বুধবার রাতে ঘোরাঘাটে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তার ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। উভয়েরই শরীর ও মাথায় আঘাত লেগেছে।

গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার প্রথমে তাদের রংপুরের একটি বেসরকারি মেডিকেলে ভর্তি করা হয়। পরে দুপুরে ইউএনও ওয়াহিদা খানমকে বিমান বাহিনীর হেলিকপ্টার ঢাকায় আনা হয়। তার বাবা রংপুরে চিকিৎসাধীন।

পরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তির পর বৃহস্পতিবার রাত সোয়া ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় তার বড় ভাই শেখ ফরিদ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ঘোড়াঘাট থানায় তিনি এই মামলা করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.