স্পোর্টস ডেস্ক: ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় দাতব্য তহবিল থেকে ১ মিলিয়ন ইউরো অর্থ সাহায্যের ঘোষণা দিয়েছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। ‘ফাউন্ডেশন ফর চিলড্রেন’- উয়েফার দাতব্য এই সংস্থা থেকে অর্থ সাহায্য করা হচ্ছে বলে সভাপতি আলেস্কান্দার সেফেরিন জানিয়েছেন।

Advertisement
এদিকে মলডোভা ফুটবল এসোসিয়েশনকে জরুরী ত্রান সহায়তার জন্য আরো এক লাখ ইউরো প্রদানের ঘোষনা দিয়েছে ফাউন্ডেশনটি। মলডেভা ইতোমধ্যেই ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া শরনার্থীদের জন্য বেশ কয়েকটি দাতা সংস্থার সাথে কাজ শুরু করেছে। জরুরী ত্রানের অর্থ ইউক্রেনের হাসপাতালে ভর্তি শিশুদের চিকিৎসার জন্যও ব্যয় করা হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



