Advertisement
জুমবাংলা ডেস্ক : অগ্নিকান্ডে অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, প্রধান নির্বাহী, পরিচালক, দায়িত্বরত ডাক্তার নার্স, ও সেফটি সিকিউরিটির দায়িত্ব থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা করেছে নিহত একজনের স্বজন। নিহত অ্যান্থনি পলের মেয়ের স্বামী রোনাল্ড নিকি গোমেজ বুধবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করেন।

গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা এস আই তোফাজ্জল হোসেন বলেন, বুধবার রাত ৯টার দিকে চেয়ারম্যান, সিইও, এমডি, চিকিৎসক ও নার্সসহ ৬ পদের নাম উল্লেখ করে পুরো কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদি রোনাল্ড রিকি গোমেজ জানান, ঘটনার দিন তিনি চাক্ষুস দেখেছেন ইউনাইটেডের কর্তাদের অবহেলা। দুইবার করোনা টেস্ট নেগেটিভ আসার পরও তার স্বজনকে ইচ্ছাকতভাবে রাখা হয় আইসোলেশন ইউনিটে। চিকিৎসক ও প্রশাসকদের স্বেচ্ছাচারিতায় আরো কয়জন নন-কোভিড রোগীকে সেখানে রাখা ছিল। অথচ তাদের করোনা নেগেটিভ ছিল। তাই এই ঘটনায় ৫জন নিহতের পেছনে সম্পূর্ন দায় ইউনাইটেড হাসপাতালের। এই কয়েকদিন পরিবারের সবাই মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারন মামলা করতে কয়েকদিন দেরি হয়েছে বলে জানান রোনাল্ড। মামলার এজাহারে এন্থনী পলকে হাসপাতালে ভর্তির পর যা যা প্রত্যক্ষ করেছেন সবই উল্লেখ করেছেন।

গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী জানান, মামলাটি করেছেন নিহত অ্যান্থনি ভের্নন পলের মেয়ের জামাই রোনাল্ড নিকি গোমেজ। মামলায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক, করোনা ইউনিটে সে সময় কর্মরত ডাক্তার-নার্স, সেফটি ও সিকিউরিটি কর্মকর্তাদের আসামি করা হয়েছে। উল্লেখ্য, গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে (মূল ভবনের বাইরে স্থাপিত) আগুন লাগে। এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়।

প্রতিবেদন দাখিলের নির্দেশ : দায়িত্বে অবহেলার অভিযোগে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এজাহারটি গ্রহণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ৫ জুলাইয়ের মধ্যে প্রতিবেদনটি আদালতে দাখিল করতে হবে। গুলশান থানার জিআরও লিয়াকত আলী জানান, ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন থাকা অবস্থায় আগুনে পুড়ে মৃত বেরুন এন্থনি পলের স্বজন ডোনাল্ড মিকি গোমেজ ৩ জুন মামলাটি দায়ের করেন।মামলায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক, করোনা ইউনিটে সে সময় কর্মরত ডাক্তার,নার্স, সেফটি ও সিকিউরিটি কর্মকর্তাদের আসামি করা হয়েছে।গত গত ২৭ মে রাতে গুলশানে ইউনাইটেড হাসপাতালের বাইরের অংশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য তৈরি আইসোলেশন ইউনিটে অগ্নিতকান্ডের ঘটনা ঘটে।এতে ৫ রোগী মারা যান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.