Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইউরোপের ১২ শীর্ষ ক্লাব নিয়ে সুপার লিগের পরিকল্পনা
খেলাধুলা ফুটবল

ইউরোপের ১২ শীর্ষ ক্লাব নিয়ে সুপার লিগের পরিকল্পনা

By জুমবাংলা নিউজ ডেস্কApril 20, 2021Updated:April 20, 20212 Mins Read

ইউরোপের ১২ শীর্ষ ক্লাব নিয়ে সুপার লিগের পরিকল্পনা

Advertisement

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক নিষেধাজ্ঞার হুমকিকে উপেক্ষা করে আলাদাভাবে সুপার লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে ইউরোপের ১২টি বড় ক্লাব।

এক দলবদ্ধ বিজ্ঞপ্তিতে ক্লাবগুলো জানায়,‘ লিগের প্রতিষ্ঠালগ্নে যুক্ত হওয়া ক্লাবগুলো হচ্ছে এসি মিলান, আর্সেনাল, অ্যাটলেটিকো মাদ্রিদ, চেলসি, বার্সেলোনা, ইন্টার মিলান, জুভেন্টাস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যাম হটস্পার্স।

প্রতিষ্টাকালীন ক্লাবগুলো এককালীন ৩.৫ বিলিয়ন ইউরো পাবে। টুর্নামেন্ট শুরুর সময় আমন্ত্রন জানানো হবে অতিরিক্ত তিনটি ক্লাবকে। অচিরেই বহুল আলোচিত এই লিগ শুরু হবে বলেও জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।

এর আগে গতকাল উয়েফা জানিয়েছে, এই ১২টি ক্লাবের খেলোয়াড়দের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়তে হবে। এটিকে ছদ্মবেশী প্রকল্প উল্লেখ করে ইউরোপীয় ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাটি আরো বলেছে যে গুটি কয়েক ক্লাব নিজেদের স্বার্থে এটি প্রতিষ্টা করতে যাচ্ছে। অপরদিকে ১২ ক্লাবের জোট বলেছে, এর দ্বারা প্রকারান্তরে এই খেলারই উপকার হবে।’

ম্যানচেস্টার ইউনাইটেডের কো চেয়ারম্যান ও সুপার লিগের সহ-সভাপতি জোয়েল গ্লাজের বলেন,‘ মৌসুম জুড়ে বিশে^র সর্ববৃহৎ ক্লাব ও খেলোয়াড়দের একে অপরের সাথে একত্রিত করে এই সুপার লিগটি ইউরোপীয় ফুটবলে একটি নতুন অধ্যায়ের রচনা করবে। যার মাধ্যমে যেমন বিশ^মানের প্রতিযোগিতা নিশ্চিত হবে, তেমনি বড় পরিসরের ফুটবলের জন্য আর্থিক সক্ষমতাও বাড়বে।’

শুরুতে যে ৩.৫ বিলিয়ন ইউরো পাওয়ার নিশ্চয়তা পাওয়া গেছে তা উয়েফার বর্তমান টুর্নামেন্ট থেকে অর্জিত অর্থের তুলনায় অনেক বেশী। সর্বশেষ ২০১৮-২০১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও ইউরোপীয় সুপার কাপ এর টেলিভিশন স্বত্ব থেকে আয় হয়েছে মাত্র ৩.২ বিলিয়ন ইউরো।

প্রমোটরদের মতে ২০টি ক্লাবের মধ্যে নিয়মিত ভাবেই অনুষ্ঠিত হবে সুপার লিগ। ১৫টি প্রতিষ্টাকালীন ক্লাব সয়ংক্রিয়ভাবে এই আসরে খেলবে। আগের মৌসুমের পারফর্মেন্স দেখে বাকী ৫টি ক্লাবকে আমন্ত্রন জানানো হবে।

আগস্টে শুরু হওয়া প্রথম পর্বের খেলার পর এটি মে মাস অবদি চালু রাখা হবে। এই সময় দেয়া হবে পুরস্কার ও ট্রফি। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে সপ্তাহের মধ্যভাগে।

চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ক্লাব সংখ্যা ৩২ থেকে ৩৬টি বাড়ানোর জন্য গতকাল সুইজারল্যান্ডে উয়েফার বৈঠক শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে আসল এই সুপার লিগের ঘোষণাটি। যেখানে প্রতিটি ক্লাব কমপক্ষে ১০টি ম্যাচ খেলতে পারবে।

খেলা নিয়ে উয়েফা ও ফিফার সঙ্গে যুদ্ধ পরিহারের জন্য তাদের সঙ্গে কাজ করারও ইচ্ছা প্রকাশ করেছে সুপার লিগ। রিয়াল মাদ্রিদের সভাপতি ও সুপার লিগের চেয়ারম্যান ফ্লোরেন্টিানো পেরেজ বলেন, এর দ্বারা সবাই লাভবান হবে। তিনি বলেন,‘ আমরা বিশে^র যে কোন প্রান্তে সব পর্যায়ে উপযুক্ত ফুটবল উন্নয়নের জন্য সহায়তা করব।

ফুটবল হচ্ছে বিশে^র একমাত্র খেলা, যেটির সমর্থক রয়েছে চার বিলিয়নেরও বেশী। বড় ক্লাব হিসেবে তাদের প্রত্যাশা পুরনের দায় আমাদের রয়েছে।’ সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনা

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা

July 17, 2026
World Cup

এআই জানালো বিশ্বকাপ জিতবে কে

July 17, 2026
সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

July 17, 2026

Latest News

আর্জেন্টিনা

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা

World Cup

এআই জানালো বিশ্বকাপ জিতবে কে

সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

স্কালোনি

ডি পলকে বেঞ্চে বসানোর চমকপ্রদ তথ্য দিলেন স্কালোনি

মেসি

মেসি কত অর্থের মালিক, জানুন আয়ের প্রধান উৎস

afp-messi

মেসির যেসব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি

আর্জেন্টিনা

স্পেনকে হারালেই ইতিহাস, অনন্য কীর্তির দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa