Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইউরো জিতে যত কোটি টাকা পাচ্ছে ইতালি, কে পেলো কোন পুরস্কার
খেলাধুলা

ইউরো জিতে যত কোটি টাকা পাচ্ছে ইতালি, কে পেলো কোন পুরস্কার

By Sibbir OsmanJuly 12, 20213 Mins Read

ইউরো জিতে যত কোটি টাকা পাচ্ছে ইতালি, কে পেলো কোন পুরস্কার

Advertisement
স্পোর্টস ডেস্ক: শ্বাসরুদ্ধকর টাইব্রেকারেই গড়ালো এবারের ইউরোর ফাইনাল। যেখানে পেনাল্টি শুট-আউটে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ইউরো ২০২০ চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। কাঁদলো ইংল্যান্ড, ৫৩ বছর পর আবানরো ইউরোর শিরোপা পেয়ে হাসলো আজ্জুরিরা। ইউরো কাপের স্বাদ অধরাই রেখে রানার্সআপ হয়েছে ইংল্যান্ড।

পুরো আসরের ৫১ ম্যাচে গোল হয়েছে মোট ১৪২টি। যার মধ্যে আত্মঘাতী গোল ১১টি। ফাইনাল ম্যাচের পর দেয়া হয়েছে আসরের সেরা পারফরমারদের পুরস্কার। পুরো টুর্নামেন্টের খেলা বিশ্লেষণ করে ইউরো কাপের টেকনিক্যাল পর্যবেক্ষকরা নির্ধারণ করেছে জয়ীদের নাম।

এবারের ইউরো কাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে টাইব্রেকারে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন এ ২২ বছর বয়সী গোলরক্ষ। এছাড়া পুরো আসরেই গোলবারের নিচে ছিলেন আস্থার প্রতীক হয়ে।

যার সুবাদে ইউরো কাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় গোলরক্ষক হিসেবে গোল্ডেন বল পেয়েছেন ডোনারুমা। তার আগে ১৯৯২ সালের আসরে ডেনমার্ককে শিরোপা জিতিয়ে আসরের সেরা খেলোয়াড় হয়েছিলেন গোলরক্ষক ক্যাস্পার স্মাইকেল।

দ্বিতীয় রাউন্ডে বাদ পড়লেও মাত্র ৪ ম্যাচে ৫ গোল করার সুবাদে গোল্ডেন বুট জিতেছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সমান ৫ গোল ছিল ডেনমার্কের প্যাট্রিক শিকেরও। তবে সঙ্গে ১টি এসিস্ট থাকায় গোল্ডেন বুট পেয়েছেন রোনালদো। শিককে দেয়া হয়েছে সিলভার বুট।

টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরারের পুরস্কার ব্রোঞ্জ বুটের দৌড়ে ছিলেন চারজন খেলোয়াড়। তারা হলেন করিম বেনজেমা, হ্যারি কেইন, এমিল ফর্সবার্গ ও রোমেলু লুকাকু। তাদের সবার গোল সমান ৪টি। তবে সবচেয়ে কম সময় খেলে ৪ গোল করায় বেনজেমা জিতেছেন ব্রোঞ্জ বুট।

১৯৯৮ সালের ১ জানুয়ারির পরে জন্ম যাদের, তাদের পারফরম্যান্স বিবেচনা করে দেয়া হয়েছে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। অন্যদের চেয়ে যোজন দূরত্বে এগিয়ে থেকে এই পুরস্কার জিতেছেন স্পেনের ১৮ বছর বয়সী মিডফিল্ডার পেদ্রি গনজালেজ। সেমিফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচে দুর্দান্ত পারফরম করেছেন পেদ্রি।

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এবারের লড়াইয়ে খেলা ২৪ দলকেই দেয়া হয়েছে অংশগ্রহণ ফি হিসেবে ৯.২৫ মিলিয়ন ইউরো করে। এর বাইরে চ্যাম্পিয়ন-রানার্সআপ থেকে শুরু করে টুর্নামেন্টের র‍্যাংক অনুযায়ী বিভিন্ন পরিমাণ অর্থ পুরস্কার পেয়েছে দলগুলো। যা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য!

ইউরো কাপের ২৪ দল কতো টাকা করে পেলো সেটি নিচে দেয়া হলো

১/ ইতালি – ৩৪ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪১ কোটি টাকা)

২/ ইংল্যান্ড – ৩০.২৫ মিলিয়ন ইউরো (প্রায় ৩০৩ কোটি টাকা)

৩/ স্পেন – ২২.৫ মিলিয়ন ইউরো (প্রায় ২২৬ কোটি টাকা)

৪/ ডেনমার্ক – ২১ মিলিয়ন ইউরো (প্রায় ২১০ কোটি টাকা)

৫/ বেলজিয়াম – ১৯ মিলিয়ন ইউরো (প্রায় ১৯০ কোটি টাকা)

৬/ সুইজারল্যান্ড – ১৬.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৬৮ কোটি টাকা)

৭/ চেক রি পাবলিক – ১৬.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৬৮ কোটি টাকা)

৮/ ইউক্রেন – ১৬ মিলিয়ন ইউরো (প্রায় ১৬০ কোটি টাকা)

৯/ নেদারল্যান্ডস – ১৫.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৫৮ কোটি টাকা)

১০/ সুইডেন – ১৫ মিলিয়ন ইউরো ((প্রায় ১৫০ কোটি টাকা)

১১/ অস্ট্রিয়া – ১৪.২৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৪৩ কোটি টাকা)

১২/ ফ্রান্স – ১৪.২৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৪৩ কোটি টাকা)

১৩/ পর্তুগাল – ১৩.৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৩৫ কোটি টাকা)

১৪/ ক্রোয়েশিয়া – ১৩.৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৩৫ কোটি টাকা)

১৫/ জার্মানি – ১৩.৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৩৫ কোটি টাকা)

১৬/ ওয়েলস – ১৩.৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৩৫ কোটি টাকা)

১৭/ ফিনল্যান্ড – ১০.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১০৮ কোটি টাকা)

১৮/ স্লোভাকিয়া – ১০.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১০৮ কোটি টাকা)

১৯/ রাশিয়া – ১০.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১০৮ কোটি টাকা)

২০/ হাঙ্গেরি – ১০.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১০৮ কোটি টাকা)

২১/ পোল্যান্ড – ১০ মিলিয়ন ইউরো (প্রায় ১০০ কোটি টাকা)

২২/ স্কটল্যান্ড – ১০ মিলিয়ন ইউরো (প্রায় ১০০ কোটি টাকা)

২৩/ তুরস্ক – ৯.২৫ মিলিয়ন ইউরো (প্রায় ৯৩ কোটি টাকা)

২৪/ উত্তর মেসিডোনিয়া – ৯.২৫ মিলিয়ন ইউরো (প্রায় ৯৩ কোটি টাকা)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

June 26, 2026
ম্যারাডোনা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে, দাম উঠতে পারে ৯২ লাখ ডলার

June 26, 2026
বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

June 25, 2026

Latest News

অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

ম্যারাডোনা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে, দাম উঠতে পারে ৯২ লাখ ডলার

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

ওয়ানডে

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa