জুমবাংলা ডেস্ক: বিদেশি মুসল্লিদের নিরাপত্তা, সুরক্ষা ও সেবা প্রদানের লক্ষে এবারই প্রথম ইজতেমায় কাজ করছে টুরিস্ট পুলিশ। এখন পর্যন্ত ৬৬টি দেশের ৫ হাজার ২৮৬ জন মুসল্লি ইজতেমায় এসেছেন। আমরা তাদের সাথে সমন্বয় করে কাজ করছি। আরও কিছু মুসল্লি আসবেন।

Advertisement

শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টার সময় গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম পুলিশ কন্ট্রোল রুমে একথা বলেন টুরিস্ট পুলিশের ডিআইজি মো. ইলিয়াস শরীফ।

তিনি বলেন, বিদেশ থেকে আগত মুসল্লিদের অনেকের পাসপোর্ট হারিয়ে যাচ্ছে, সিম পাচ্ছেন না, ম্যানিবাগ হারিয়ে যাচ্ছে। তাদের এসকল সমস্যা অন্যান্য সেবা সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছি। আমাদের হট লাইন চালু রয়েছে। আমরা সবার সাথে যোগাযোগ রাখছি যেন বাংলাদেশ ভ্রমণ তাদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন হয়।

তিনি বলেন, ইজতেমা মোনাজাত শেষে বিদেশি মেহমানরা দেশের বিভিন্ন যায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। আমরা টুরিস্ট পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করেছি। তারা কে কোথায় যায় তার সঠিক তথ্য সংগ্রহ নিরাপত্তা নিশ্চিত করবো।

তিনি আরও বলেন, ২০১৩ সাল থেকে টুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে।

হবিগঞ্জে নাব্যতা সংকটে অর্ধশতাধিক নদী, হচ্ছে দখল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google