Advertisement
জুমবাংলা ডেস্ক : টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আজ। এর মাধ্যমে শেষ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের এবারের সম্মেলন। তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার এ দ্বিতীয় পর্বে ৮ মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে ইজতেমা ময়দানে ৭ জন এবং ময়দানে আসার পথে এক মুসল্লি মারা যান।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোঃ সায়েম ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রবিবার ভোরে মারা যান যশোর জেলার ঝিকরগাছা থানার চাঁদাতোলা গ্রামের কবির হোসেনের ছেলে হারুন অর রশিদ (৬৫)।

এর আগে ময়দানে মারা যাওয়া আরও ৬ মুসল্লি হলেন- ঢাকা জেলার বংশাল থানার বাবুবাজার এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মুনতাজ উদ্দিন (৭৮), সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার বড়াইখোলা গ্রামের মৃত বেলায়েত মন্ডলের ছেলে জালাল মন্ডল (৬০), জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালেরচর গ্রামের ছাবির উদ্দিনের ছেলে নবীর উদ্দিন (৬০), শেরপুর জেলা সদরের মৃত মহেজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে আব্দুল হেলিম মিয়া (৬২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শেরনগর গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০)।

এ ছাড়া বিশ্ব ইজতেমায় আসার পথে আব্দুল্লাহপুর এলাকায় বাসের ধাক্কায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা আবুল কাসেম (৬৫) নামে এক মুসল্লি মারা গেছেন।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ইজতেমার দ্বিতীয় দিন গতকাল জোহরের পরে বয়ান করেন ভারতের মাওলানা শরিফ, বাংলা তরজমায় মাওলানা মাহমুদুল্লাহ, আছরের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওসমান, বাংলা তরজমায় মাওলানা আজিম উদ্দিন। তার বয়ানের পরে ১৪ যুগলের বিয়ে হয়।

তিনি আরও বলেন, রবিবার ফজরের পরে বয়ান করেন ভারতের মুফতি মাকসুদ, বাংলা তরজমায় মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরই হেদায়েতি বয়ান ও দোয়া হবে।

সিটি করপোরেশনের মেয়াদপূর্তির ৯০ দিনের মধ্যে ভোট

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.