Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা ইটভাটার আগুনের তাপে পুড়েছে ৫ শ’ বিঘা জমির ধান
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

ইটভাটার আগুনের তাপে পুড়েছে ৫ শ’ বিঘা জমির ধান

By জুমবাংলা নিউজ ডেস্কMay 9, 2019Updated:May 9, 20192 Mins Read

ইটভাটার আগুনের তাপে পুড়েছে ৫ শ’ বিঘা জমির ধান

Advertisement

জুমবাংলা ডেস্ক: মানিকগঞ্জ সদর উপজেলার গোকুলনগর গ্রামে ইটভাটার আগুনের তাপে প্রায় ৫০০ বিঘা জমির ধান পুড়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছে অন্তত দুইশ’ কৃষক। খবর ইউএনবি’র।

ভাটার মালিকরা দায় স্বীকার করলেও কৃষকরা ক্ষতিপূরণ পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর কৃষি কর্মকর্তারা বলছেন, বিস্তীর্ণ জমির ধান নষ্ট হওয়ায় এবার ইরি ধানের লক্ষ্যমাত্রা অর্জন হবে না।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, সদর উপজেলার বেতিলা-মিতোরা ইউনিয়নের গোকুলনগর, সুলন্ডি গ্রামের প্রায় দুইশ কৃষক এবার ৫০০ বিঘা জমিতে ইরি ধানের আবাদ করেছেন। আর মাত্র ১৫/২০ দিনের মধ্যেই পাকা ধান ঘরে তোলার আশা করছিল কৃষকরা। কিন্তু এরই মধ্যে বিস্তীর্ণ ধান ক্ষেতের পাশে অবস্থিত ডায়ানা কোম্পানির তিনটি ইটভাটা, গ্রামীণ কোম্পানির একটি ইটভাটাসহ ১০/১২টি ইটভাটার আগুনের তাপে পুড়ে গেছে পুরো ৫০০ বিঘা জমির ধান। এতে চরম ক্ষতিতে পড়েছেন তারা।

কৃষকরা বলেন, ইটভাটার নিচের অংশে আগুনের তাপ বাতাসে ছড়িয়ে ধান ক্ষেত পুড়ে গেছে। ধান চিটা হয়ে গেছে। ইরি ধান বিক্রি করেই তারা সংসার চালান। এখন ধান নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন তারা। ক্ষতি পোষাতে ভাটার মালিকদের কাছে ক্ষতিপূরণ দাবি করেন কৃষকরা।

কৃষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা ফসলি জমি থেকে ইটভাটা অপসারণের কথা বলে আসছেন। কিন্তু তাতে লাভ হয়নি।

তারা অবিলম্বে কৃষকদের ক্ষতিপূরণ এবং আবাদী জমি থেকে ইটভাটা অপসারণের জোর দাবি জানিয়েছেন।

মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌর চন্দ্র সরকার বলেন, ইটভাটার মালিকদের একাধিকবার সর্তক করেও কোনো লাভ হয়নি। প্রতি বছরই ইটভাটার আগুনের তাপে ধানের ক্ষতি হচ্ছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমতিয়াজ আলম বলেন, ইট খোলার আগুনের তাপে প্রায় ৫০০ বিঘা জমির ধান একেবারেই নষ্ট হয়ে গেছে। ইটখোলা মালিকদের ইতিপূর্বে একাধিকবার জানানো হয়েছিল। কিন্তু খোলা মালিকরা কোনো ধরনের কর্ণপাত করেনি। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেয়া ছাড়া এখন আর কোনো কিছুই করার নেই বলে জানান তিনি।

ইটভাটার আগুনের তাপে ধান নষ্ট হওয়ার কথা স্বীকার করেছেন ভাটার মালিকরা। ডায়ানা ইটভাটার ম্যানেজার শাহাব উদ্দিন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে বসে ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা করে ক্ষতিপূরণ দেয়ার প্রক্রিয়া চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

July 4, 2026
Pak

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

July 4, 2026
কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

July 4, 2026

Latest News

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

Pak

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

Ortho

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য : অর্থমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি করলে বদলি নয়, আরও বড় শাস্তির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

শাওন

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

3-no

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিক্ষার্থী

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন সেই ৯ শিক্ষার্থী

APS

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa