Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ইডেনে আবারো ছাত্রলীগ নেত্রীদের মারামারি, আহত একজনকে হাসপাতালে ভর্তি
জাতীয়

ইডেনে আবারো ছাত্রলীগ নেত্রীদের মারামারি, আহত একজনকে হাসপাতালে ভর্তি

By Sibbir OsmanNovember 11, 2019Updated:November 11, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানী ঢাকার ইডেন মহিলা কলেজের শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসে সিটবাণিজ্য ও বহিরাগত থাকা নিয়ে ছাত্রলীগ নেত্রীদের দুপক্ষে কোপাকুপির রেশ না কাটতেই আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ছাত্রলীগ নেত্রীদের হামলার শিকার সুস্মিতা বাড়ৈ। ছবি-সংগৃহীত

এবার ইডেন শাখা ছাত্রলীগের কয়েকজন যুগ্ম আহ্বায়ক মিলে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেছেন।

আহত সুস্মিতা বাড়ৈকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার সকালের দিকে হলের সিটবাণিজ্য ও সিট নিয়ন্ত্রণ করা নিয়ে কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন যুগ্ম আহ্বায়ক মিলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের ছাত্রলীগের সদস্য সুস্মিতা বাড়ৈর ওপর হামলা করেন। পরে তাকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্রে জানা গেছে, ইডেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা জান্নাত, রিভা আক্তার, পাপিয়া আক্তার প্রিয়া, পাপিয়া রায়, বীথি আক্তার, জারিন পূর্ণি ও ইতি আক্তারসহ আরও অনেকেই মিলে সুস্মিতাকে মারধর করেছেন।

মারধরের শিকার সুস্মিতা বাড়ৈ ইডেন কলেজের ২০১৪-১৫ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

বঙ্গমাতা হলের শিক্ষার্থীরা জানান, বেশ কয়েক দিন ধরে কলেজে ছাত্রলীগের সদস্যরা চেষ্টা করছেন হলের পলিটিক্যাল রুম তাদের নিয়ন্ত্রণে নিতে।

অন্যদিকে যুগ্ম আহ্বায়করা চেষ্টা করছেন তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। প্রথম বর্ষে যারা ভর্তি হবেন, সেই শিক্ষার্থীদের টাকার বিনিময়ে হলে তুলে সিটবাণিজ্য কেন্দ্র করে এসব সংঘর্ষ হচ্ছে। হলে সিটবাণিজ্যের পুরোটা নিয়ন্ত্রণ করে শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়করা।

এর আগে গত শনিবার সিটসংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে সাবিকুন্নাহার তামান্না নামে এক ছাত্রলীগ সদস্যকে বটি দিয়ে কোপান ছাত্রলীগের আরেক কর্মী।

এ বিষয়ে ইডেন কলেজ শাখার কয়েকজন যুগ্ম আহ্বায়ককে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি। তবে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও অভিযুক্ত রিভা মারধরের কথা অস্বীকার করেছেন।

এ ব্যাপারে জানতে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামসুন্নাহারকে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

সূত্র : যুগান্তর

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

February 6, 2026
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

February 6, 2026
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
Latest News
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.