Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ইডেনে ‘গোলাপী টেস্ট’ দেখতে শুক্রবার কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

ইডেনে ‘গোলাপী টেস্ট’ দেখতে শুক্রবার কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 21, 2019Updated:November 21, 20192 Mins Read
শেখ হাসিনা
ফাইল ছবি

জুমবাংলা ডেস্ক: ইডেন গার্ডেনে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে শুক্রবার সকালে কলকাতায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ইউএনবি’র।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গোলাপী বলের দিন-রাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচটি দেখতে যাচ্ছেন তিনি। এর আগে ২২-২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট ম্যাচটি দেখার জন্য ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান শুক্রবার সকাল ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগ করে সকাল ১০টা ২৫ মিনিটে (ভারতীয় সময়) কলকাতার নেতাজী সুবাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে কলকাতাল হোটেল তাজে যাবেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত সফরকালে সেখানেই অবস্থান করবেন তিনি। পরে বেলা সাড়ে ১২টার দিকে (স্থানীয় সময়) ইডেন গার্ডেন স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক টেস্ট ম্যাচটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

বাংলাদেশ-ভারতের মধ্যেকার টেস্ট ম্যাচটির প্রথম সেশন স্টেডিয়ামে বসে উপভোগের পর আবার হোটেলে ফিরে যাবেন শেখ হাসিনা। প্রথম দিনের খেলা শেষে সন্ধ্যায় আবারও ইডেনের মাঠে ফিরে আসবেন তিনি। সেখানে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা।

পরে কলকাতায় একদিনের সংক্ষিপ্ত সফর শেষ করে নেতাজী সুবাস চন্দ্র বোস বিমানবন্দর থেকে রাত ১০টায় (ভারতীয় সময়) দেশের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে উঠবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত সাড়ে ১১টার দিকে (বাংলাদেশ সময়) তার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, পূর্ব নির্ধারিত অন্যান্য ব্যস্ততার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় শেখ হাসিনার সঙ্গে যোগ দেবেন না। তবে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেয়া হবে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa