Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইতালির এক ফুটবল কিংবদন্তির মৃত্যু
খেলাধুলা

ইতালির এক ফুটবল কিংবদন্তির মৃত্যু

By জুমবাংলা নিউজ ডেস্কJune 23, 20202 Mins Read

ইতালির এক ফুটবল কিংবদন্তির মৃত্যু

Advertisement

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা ও বিশ্বকাপের ফাইনাল খেলা ইতালির সাবেক ফুটবলার পিয়েরিনো প্রাতি আর নেই। সোমবার না ফেরার দেশে চলে যান আক্রমণভাগের এই খেলোয়াড়।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন- এফআইজিসি প্রাতির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

প্রাতি ১৯৬৮ সালে ইতালির ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা দলের অন্যতম সদস্য ছিলেন। জাতীয় দলের জার্সিতে খেলেন ১৯৭০ সালের বিশ্বকাপেও। মেক্সিকোতে অনুষ্ঠিত ওই আসরের ফাইনালে ব্রাজিলের কাছে হেরে রানার্স-আপ হয় ইতালি।

তবে আন্তর্জাতিক ফুটবলে ক্যারিয়ারটা খুব বড় নয় প্রাতির। ১৯৬৮-৭৪ পর্যন্ত আজ্জুরিদের হয়ে মাত্র ১৪টি ম্যাচ খেলেন এই স্ট্রাইকার, গোল করেন সাতটি।

প্রাতির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এফআইজিসি’র সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা, “আরও একজন চ্যাম্পিয়নদের বিদায় ইতালিয়ান ফুটবল শোকার্ত। প্রাতি ছিলেন অবিশ্বাস্য একজন ফুটবলার, খুব ভালো মানের একজন স্ট্রাইকার, তারকা। যে দলের হয়ে খেলেছেন দ্যুতি ছড়িয়েছেন।”

ক্লাব ফুটবলে এসি মিলানের কিংবদন্তি ছিলেন প্রাতি। নিজ শহরের এই ক্লাবেই ফুটবলে হাতেখড়ি তার। এসি মিলানের যুব দল থেকে ওঠে আসা এই খেলোয়াড় মূল দলের হয়ে ক্যারিয়ার রাঙান ১৯৬৭ থেকে ১৯৭৩ সময়ে। ১৯৬৯ সালে ইয়োহান ক্রুইফের আয়াক্সের বিপক্ষে ইউরোপিয়ান কাপ ফাইনালে হ্যাটট্রিক করে মিলানকে শিরোপা জেতান প্রাতি।

লিগের সর্বোচ্চ ১৫টি গোল করে ১৯৬৭-৬৮ মৌসুমে মিলানকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন প্রাতি। এছাড়া ক্লাবটির হয়ে দুটি ইতালিয়ান কাপ, দুটি ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ ও একবার ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতেন তিনি।

মিলান পর্ব শেখে ১৯৭৩ সালে রোমায় নাম লেখান প্রাতি। ক্লাবটির হয়ে খেলেন ১৯৭৭ সাল পর্যন্ত। এরপর সালেরনিতানা, সাভোনা, ফিওরেন্তিনা ও যুক্তরাষ্ট্রের ক্লাব রোসেস্টার ল্যান্সারের হয়েও খেলেছেন এই ফুটবলার।

খেলোয়াড়ি ক্যারিয়ারে ইতি টানার পর বেশ কয়েকটি ক্লাবের হয়ে কোচিং করিয়েছেন প্রাতি। তার মৃত্যুতে এসি মিলান টুইটারে লিখেছে- “আমাদের ইতিহাসের এক মহাতারকা তার চোখ বুজেছে।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa