Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ইতালির যে শহরের ঈশ্বর ম্যারাডোনা
খেলাধুলা ফুটবল

ইতালির যে শহরের ঈশ্বর ম্যারাডোনা

By Shamim RezaNovember 26, 20203 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : মাউন্ট ভিসুভিয়াসের ঠিক পাশের শহর। আর শহরটার ঈশ্বর হলেন ম্যারাডোনা। ঠিক তেমনটাই মনে করেন সেখানকার মানুষজন। এই ঈশ্বর তাঁদের নিকট দৃশ্যমান ছিলেন কিন্তু সেই ঈশ্বর তাদের ছেড়ে গেলেন সে খবর শুনে শহরের মানুষজন বাকরুদ্ধ হয়ে গেল। শোকার্ত হয়ে তারাও যেন মৃত আত্মার মতো ঘুরে বেড়াতে লাগল। যেন তাদের জীবনটাই অর্থহীন হয়ে পড়েছে। এখানে সেখানে বসে পড়েছেন। মুহূর্তেই বিশাল ভবনজুড়ে একদল চিত্রকর বানিয়ে ফেললেন ম্যারাডোনার মুরাল।

তার সামনে ১০ নম্বর জার্সি সার সার করা এক দোকানের মধ্যে ম্যারাডোনার ছবি বসিয়ে সেখানে আলোকবর্তিকা দেয়া হয়েছে। আসলে এই শহরের ইতিহাস আর সংস্কৃতিটাই পালটে দিয়েছেন একজন ম্যারাডোনা।

মারাডোনা তাঁর ক্যারিয়ারের বড় একটা সময় নাপোলির ১০ নম্বর জার্সি গায়ে চড়িয়ে মাঠ মাতিয়েছেন ‘ফুটবল ঈশ্বর’। আর তাই তো তাঁর সম্মাননায় জার্সিটিই চিরতরে তুলে রেখেছে নাপোলি। এবার তাঁর স্মরণে নিজেদের স্টেডিয়ামের নামটাই পাল্টে ফেলছে নাপোলি। ইতালির ক্লাবটির স্টেডিয়ামের নতুন নাম রাখা হবে ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। নাপোলি প্রেসিডেন্ট অরেলিও ডে লরেন্টিস এই বিষয়টি জানিয়েছেন।

ম্যারাডোনা যখন এই ক্লাবটিতে আসেন তখন এই শহরকে আর এই ক্লাবকে সেই অর্থে কেউ চিনতো না। বার্সেলোনা থেকে যখন ম্যারাডোনা নাপোলিতে আসেন তখন যেন এই উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়েছিল শহরটিতে। ম্যারাডোনা সেই উচ্ছ্বাসকে সার্থক করেছেন। একাই একটি ক্লাবকে পুরো দেশে এমনকী পুরো বিশ্বের কাছে নিয়ে গেছেন।

যার ফলে এই নাপোলিতেই ১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা যখন ইতালির মুখোমুখি হয়, নাপোলি দুই ভাগে বিভক্ত ছিল। একদিকে নিজ দেশ, অন্যদিকে ম্যারাডোনা। দেশপ্রেমের অনড় সীমাটাকে একটু বাঁকিয়ে সেখানে সেদিন ম্যারাডোনাকেও জায়গা দিয়েছিলেন নাপোলিতানরা।

১৯৮৪-১৯৯১ পর্যন্ত নাপোলির জার্সিতে মাঠে নামেন ম্যারাডোনা। নাপোলির প্রতি দিয়েগোর বাড়তি টানের কথা সকলের জানা। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুতে মর্মাহত নাপোলি। তারা টুইট করে, ‘সবাই অপেক্ষা করছে আমরা কী বলি তা জানার। যে যন্ত্রণা আমরা অনুভব করছি, তা প্রকাশ করার শব্দ কোথায়? এখন কাঁদার সময়। পরে শব্দ খোঁজা যাবে।’

রেকর্ড ট্রান্সফার মানি নিয়ে ইউরোপে দুবার দলবদল করলেন, নাপোলির মতো নামহীন গোত্রহীন এক দলে যোগদান করে তাদেরকে দিয়ে জেতালেন এক মৌসুমের ট্রেবল! নাপোলিকে দেশসেরা ও ইউরোপসেরা ও বিশ্বসেরা ক্লাব বানালেন ম্যারাডোনা একাই। এই শহরের মানুষ ভুলবে কী করে, তাদের বুকের ভেতর রক্ত ঝরছে এখন।

ম্যরাডোনার মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়ার পরে নাপোলির রাস্তায় ভক্ত সমর্থকরা জড়ো হতে শুরু করে। নাপোলিতে তাঁর বিশাল এক চিত্রকর্মের সামনে হাজার হাজার মানুষ জমা হয়ে স্মরণ করছেন ম্যারাডোনাকে। আর গোটা ফুটবল বিশ্ব কাঁদছে ‘ফুটবল ঈশ্বর’কে হারিয়ে।

নাপোলিতে নাম লেখানো এবং অখ্যাত এক ক্লাবকে সিরি-এ ও উয়েফা কাপ (বর্তমানে চ্যাম্পিয়নস লিগ) জেতানোর দুর্দান্ত গল্পকে ঘিরে তৈরি হয় ডকুমেন্টারি চলচ্চিত্র ‘দিয়াগো ম্যারাডোনা’। এটি নির্মাণ করেছেন ব্রিটিশ চলচ্চিত্রকার আসিফ কাপাডিয়া। ২০১৯ সালে মুক্তি পাওয়া এই তথ্যচিত্রটির দৈর্ঘ্য ১৩০ মিনিট। এখানে দেখা যায় ম্যারাডোনার কিছু বিরল ফুটেজ। এটিও কান ফিল্ম উৎসবেও প্রিমিয়ার হয়েছে।

নেপলসের মেয়র লুইগি ডি ম্যাগিস্ট্রিস এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘ডিয়েগো আমাদের মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন, নেপলসকে পুনর্জাগরিত করেছিল ডিয়েগো। তাঁর যাদুতে নেপলসকে জাগিয়েছিলেন। ২০১৭ সালে তাকে আমরা সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছি। সে নেপলসের একজন নাগরিক। সে আমাদের হাসি খুশি দিয়েছে। আমরা তাকে ভালোবাসি, নেপলস তাকে ভালোবাসে।’

https://twitter.com/sscnapoliES/status/1331652436092719106/photo/1

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

February 3, 2026
পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

February 2, 2026
বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

February 2, 2026
Latest News
নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.