Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ইতিহাসে এত স্বচ্ছতার সঙ্গে উন্নয়ন আগে কখনও হয়নি: প্রতিমন্ত্রী
জাতীয়

ইতিহাসে এত স্বচ্ছতার সঙ্গে উন্নয়ন আগে কখনও হয়নি: প্রতিমন্ত্রী

By iNews DeskOctober 22, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। তার সময়ে দেশের অনেক উন্নয়ন সাধিত হয়েছে। অনেক অসম্ভব সম্ভব হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিল বলেই এত উন্নয়ন সম্ভব হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত স্বচ্ছতার সঙ্গে উন্নয়ন কাজ এর আগে কখনো হয়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

Advertisement

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাটে আব্দুল গণি কলেজে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন শেষে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে শত অপপ্রচারের পরও আমরা এগিয়ে চলেছি। তার শিক্ষাবান্ধব কাজের ধারাবাহিকতা ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের ফলে আজকে দেশ এগিয়ে যাচ্ছে। তার সময়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। এত শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে এমপিওভুক্ত করার নজির আগে কখনো দেখা যায় নাই।

সরকারি বিধি মেনেই এমপিওভুক্ত করা হয় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির শর্ত পূরণ করলে সরকারি বিধি অনুযায়ী সেই প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। এজন্য ঘুষ, তদবির বা অন্য কোনো অবৈধ পন্থা চিন্তা করে লাভ নেই। প্রয়োজনীয় সংখ্যক ছাত্র-ছাত্রী ও প্রতিষ্ঠানের পাশের হারসহ যে বিষয়গুলোর ওপর এমপিওভুক্তি নির্ভর করে সেগুলো পূরণ করলে কারো সুপারিশের প্রয়োজন নেই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির শর্ত পূরণের জন্য যা যা করা দরকার তার জন্য সহযোগিতা করা হবে। তবে ছাত্র-ছাত্রীদের শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। মানুষ হতে হবে। সোচ্চার ও প্রতিবাদী হতে হবে। কিন্তু কোনো অপপ্রচারে কান দেওয়া যাবে না। কারণ অপপ্রচার ও অনিষ্টকারীকে কেউ পছন্দ করে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসময় একটি উন্নত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষকদেরকে দায়িত্বের প্রতি অবহেলা না করার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী সরেরহাটে নবনির্মিত গড়গড়ি শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন করেন। শেষে সেখানে নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস : বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa