Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্রিকেট (Cricket) ইতিহাস কি বলে, কেমন হবে লর্ডসের ফাইনাল?
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ইতিহাস কি বলে, কেমন হবে লর্ডসের ফাইনাল?

By Shamim RezaJuly 14, 20192 Mins Read

ইতিহাস কি বলে, কেমন হবে লর্ডসের ফাইনাল?

Advertisement
স্পোর্টস ডেস্ক : ব্যাট-বলের দুর্দান্ত নৈপূণ্য দেখিয়েই বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টে দুই দলের পারফরম্যান্স বলছে, আজ ফাইনালটিও জমজমাটই হবে। আসলেই কি আজ লর্ডসের ফাইনালে জমজমাট লড়াই হবে? নাকি এক তরফা ম্যাচে এক অসহায় আত্মসমর্পন করবে? ইতিহাস কিন্তু এই পরের অপশনটির কথাই বলছে।

বিশ্বকাপের ফাইনাল মানেই একপেশে, পানসে লড়াই। ওয়ানডে বিশ্বকাপে তা আরও বেশি সত্য। বিশ্বকাপের আগের ১১ আসরের ১১টি ফাইনালের বেশির ভাগ ফাইনালই হয়েছে এক তরফা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের নজির খুবই কম।

ওভারঅল ইতিহাসের মতো লর্ডসের ইতিহাসও একতরফা লড়াইয়ের বিজ্ঞাপন হয়ে আছে। এর আগে লর্ডসে মোট বিশ্বকাপের ৪টি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। তার ৩টিই হয়েছে এক তরফা লড়াই। বাকি একটিতে লড়াই হয়েছে বটে, তবে হাড্ডাহাড্ডি লড়াই বলতে যা বোঝায় তা হয়নি।

১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপের ফাইনালেই যা একটু লড়াই হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটে করা ২৯১ রানের জবাবে অস্ট্রেলিয়া করেছিল ২৮৪ রান। ১৭ রানে জিতে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।

এরপর ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯, লর্ডসের পরের তিনটি ফাইনালই এক তরফা। ১৯৭৯ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের ২৮৬/৯ এর জবাবে স্বাগতিক ইংল্যান্ড গুঁড়িয়ে যায় মাত্র ১৯৪ রানে। ৯২ রানে জিতে টানা দ্বিতীয় বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।

১৯৮৩ বিশ্বকাপের ফাইনালও এক পেশে লড়াইয়ের বিজ্ঞাপন হয়ে আছে। প্রথমে ব্যাট করে কপিল দেবের ভারত মাত্র ১৮৩ রানে গুটিয়ে যায়। সেটিও ৬০ ওভারের ম্যাচে। জবাবে মহাশক্তিধর ওয়েস্ট ইন্ডিজ করতে পারে মাত্র ১৪০ রান। লো স্কোরিং ম্যাচেও ৪৩ রানে জিতে প্রথম বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত।

১৯৯৯ সালের ফাইনালটি ছিল আরও বেশি এক পেশে। প্রথম ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ১৩২ রানেই গুঁড়িয়ে যায়। জবাবে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া লক্ষ্যে পৌঁছে যায় মাত্র ২০.১ ওভারেই। ইতিহাস তাই এবারও একতরফা ফাইনালের স্বাক্ষই দিচ্ছে।

ইতিহাস আরও একটা স্বাক্ষ্য দিচ্ছে, প্রথমে ব্যাট করা মানেই শিরোপার পথে এক ধাপ এগিয়ে যাওয়া। আগের ৪টি ফাইনালের প্রথম তিনটিতেই বিজয়ী হয়েছে প্রথমে ব্যাট করা দল।

এই অতীত ইতিহাসের সঙ্গে বর্তমানকে মেলালে আরও বেশি স্পষ্ট হয়ে যায়, আজ যারাই প্রথমে ব্যাটিং করবে, চ্যাম্পিয়ন হবে তারাই! কারণ, এবারের বিশ্বকাপে লর্ডসে যে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেই ৪টিতেই জিতেছে প্রথমে ব্যাটিং করা দল। তার মধ্যে ৩টিতেই জিতেছে টস জয়ী দল।

মানে এই তথ্য বলছে, টস জয় মানেই ম্যাচ জয়। যদিও অতীত ইতিহাস বলছে অন্য কথা। কারণ, লর্ডসে বিশ্বকাপের আগের ৪টি ফাইনালেই হেরেছে টস হারা দল!

এবার কি হবে? জমজমাট লড়াই বা টস জয়ী দলের বিপক্ষে বাজি ধরতে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। তবে প্রথমে ব্যাট করা দলের পক্ষে চ্যাম্পিয়ন হওয়ার বাজিটা আপনি ধরতে পারেন অনায়াসেই! উপরের তথ্যেএটা স্পষ্টই বলে দিচ্ছে, প্রথমে ব্যাট করা দলই শিরোপার পথে এগিয়ে থাকবে একধাপ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
স্কালোনি

সমর্থক আর ভক্তদের জন্য খেলবে আর্জেন্টিনা: স্কালোনি

July 19, 2026
Argen

ফাইনালের কয়েক ঘণ্টা আগে শিরোপা নিয়ে চমকপ্রদ তথ্য দিলো অপ্টা

July 19, 2026
মেসি

ফাইনালে নামার আগে অবসরের ইঙ্গিত দিলেন মেসি

July 19, 2026

Latest News

স্কালোনি

সমর্থক আর ভক্তদের জন্য খেলবে আর্জেন্টিনা: স্কালোনি

Argen

ফাইনালের কয়েক ঘণ্টা আগে শিরোপা নিয়ে চমকপ্রদ তথ্য দিলো অপ্টা

মেসি

ফাইনালে নামার আগে অবসরের ইঙ্গিত দিলেন মেসি

argentina

ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পেন

বিশ্বকাপ ফাইনাল ঘিরে গাজায় স্পেনের পক্ষে উচ্ছ্বাস

টি-টোয়েন্টি সিরিজ

টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

লিওনেল মেসি

মেসির আবেগঘন ভিডিওতে বিদায়ের সুর!

মেসির খোলা চিঠি

ফাইনালের আগে মেসির খোলা চিঠি

আর্জেন্টিনার পক্ষে ইসরায়েল

ফাইনালে আর্জেন্টিনার পক্ষে ইসরায়েল

ফিফা

বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa