Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ইতিহাস স্পেনের পক্ষে থাকলেও সুইজারল্যান্ড আবারো অঘটন ঘটাতে চায়
খেলাধুলা ফুটবল

ইতিহাস স্পেনের পক্ষে থাকলেও সুইজারল্যান্ড আবারো অঘটন ঘটাতে চায়

By জুমবাংলা নিউজ ডেস্কজুলাই 1, 2021Updated:জুলাই 1, 20213 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে বিদায় করে দিয়ে ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মত বড় কোন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে সুইজারল্যান্ড। শুক্রবার ইউরো চ্যাম্পিয়নশীপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষেও একই পথ অনুসরণ করার চেষ্টা করবে সুইসরা। যদিও ইতিহাস সাক্ষ্য দিচ্ছে স্পেনের পক্ষেই।

ভøাদিমির পেটকোভিচের ফ্রান্সের বিপক্ষে দল দুই গোলে পিছিয়ে থেকেও শেষ ১০ মিনিটে দুই গোল করে দারুনভাবে ম্যাচে ফিরে আসে। নির্ধারিত সময়ের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হবার পর অতিরিক্ত সময়ে আর কোন গোল হয়নি। টাইব্রেকারে সুইসরা সবকটি শটে সফল হলেও ২০১৮ বিশ্বকাপ জয়ী নায়ক কিলিয়ান এমবাপ্পের মিসে ফ্রান্সের কপাল পুড়ে।

এখন সুইসদের সামনে স্পেনের কঠিন বাঁধা। গ্রুপ পর্বে ধীর গতিতে শুরু করার পরেও গত দুই ম্যাচে ১০ গোল করে স্প্যানিশরা রয়েছে অন্যরকম আত্মবিশ্বাসে ভরপুর। আলভারো মোরাতার গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ১৬‘র ম্যাচে অতিরিক্ত সময়ে ৫-৩ ব্যবধানে জয়ী হয়ে শেষ আটে পৌঁছে স্পেন। কিন্তু রেকর্ড চতুর্থবারের মত ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের শিরোপা জিততে হলে স্পেনকে গ্রুপ পর্বের ভুলগুলো অবশ্যই শোধরাতে হবে। গ্রুপ পর্বে বাজে পারফরমেন্সের কারনে জুভেন্টাসের তারকা ফরোয়ার্ড মোরাতা ও তার পরিবারকে সেভিয়ায় সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছে।

সুইজারল্যান্ডের বিপক্ষে অবশ্য স্পেনের ইতিহাস বেশ সমৃদ্ধ। ২২ বারের মোকাবেলায় স্প্যানিশরা মাত্র একবার পরাজিত হয়েছে। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সুইসদের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল চ্যাম্পিয়ন স্পেন। ঐ দলের একমাত্র খেলোয়াড় হিসেবে এবারের ইউরো স্কোয়াডে টিকে রয়েছেন অধিনায়ক সার্জিও বাসুকয়েটস। এছাড়াও ২০১২ ইউরো শিরোপা জয়ী দলের দুই খেলোয়াড় হিসেবে বাসকুয়েটসের সাথে আরো রয়েছেন বার্সেলোনা মিডফিল্ডার জোর্দি আলবা।

ইতালিকে ফাইনালে ৪-০ গোলে পরাজিত করে পরপর দ্বিতীয়বারের মত ২০১২ আসরের ইউরোপীয়ান শিরোপা পাবার পর ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়টি ছিল নক আউট পর্বে স্পেনের প্রথম জয়। স্প্যানিশ গোলরক্ষক উনাই সাইমন বলেছেন,  ‘কোয়ার্টার ফাইনালের সাফল্য আমাদের উপর নির্ভর করছে, প্রতিপক্ষের উপর নয়। প্রতিপক্ষ ফ্রান্স, সুইজারল্যান্ড না ইউক্রেন সেটা কোন বিষয় নয়। আমরা এখানে এসেছি নিজেদের সেরাটা দিতে এবং সেরা দলগুলোকে পরাজিত করতে।’

এ্যাথলেটিকো বিলবাওয়ের এই গোলরক্ষক ক্রোয়েশিয়ার বিপক্ষে পেড্রির একটি ব্যাক পাস ধরতে গিয়ে গোল হজম করে বেশ বিপাকেই পড়েছিলেন। কিন্তু পরবর্তীতে অতিরিক্ত সময়ে দারুন কিছু সেভ করে দলকে রক্ষা করেছেন। গত নভেম্বরে স্পেনের হয়ে অভিষেক হওয়া এই গোলরক্ষক বলেছেন, ‘বিষয়টা একেবারেই অস্বাভাবিক ছিল। গোলটি আমি এ পর্যন্ত ছয় থেকে সাতবার রিপ্লে দেখেছি। এখন আমার এটা নিয়ে কাজ করতে হবে। রোদ আমার কোন অসুবিধা করেনি, বলটি বাজেভাবে বাউন্সও করেনি। আমি মনে করেছিলাম পা দিয়ে সহজেই আটকে দিতে পারবো। কিন্তু তা হয়নি। এটা একটি দূর্ঘটনা।’

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে জয়ের ম্যাচটি ছিল ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে সুইজারল্যান্ডের প্রথম জয়। সর্বশেষ ১৯৫৪ সালের বিশ্বকাপে সুইজারল্যান্ড বড় কোন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু শেষ আটের ঐ ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৭-৫ গোলে পরাজিত হয়ে বিদায় নিতে হয়। বিশ্বকাপের ইতিহাসে এটাই কোন ম্যাচের সর্বোচ্চ গোল। প্রায় অর্ধশতক পাড়ি দিয়ে সুইজারল্যান্ড এখন প্রথমবারের মত সেমিফাইনালে খেলার দ্বারপ্রান্তে রয়েছে। ২০১৪ সালে নিয়োগ পাওয়া কোচ পেটকোভিচের অধীনে দারুন এক আত্মবিশ্বাস নিয়ে স্পেনের মোকাবেলা করতে নামছে সুইসরা। যদিও নিষেধাজ্ঞার কারনে দলে থাকছেন না অধিনায়ক গ্রানিত জাকা। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ব্রাজিল

আলিসনের চোখে ব্রাজিল নয় বিশ্বকাপের ফেবারিট, তবু আত্মবিশ্বাসী সেলেসাও

জুন 12, 2026
পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

জুন 12, 2026
ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

জুন 12, 2026
Latest News
ব্রাজিল

আলিসনের চোখে ব্রাজিল নয় বিশ্বকাপের ফেবারিট, তবু আত্মবিশ্বাসী সেলেসাও

পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু, মাতাচ্ছেন শাকিরা

Brazil

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

জার্সি

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই বিপাকে হাইতি, ফিফার নির্দেশে বদলাতে হলো জার্সি

টেস্ট সিরিজ

চমক রেখে টেস্ট সিরিজে দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

টি-টোয়েন্টি

৩ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

শাকিরা ও বার্না বয়

বিশ্ব কাঁপাতে প্রস্তুত পপ সম্রাজ্ঞী শাকিরা ও বার্না বয়

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa