Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ফের ইনজুরিতে নেইমার
খেলাধুলা ফুটবল

ফের ইনজুরিতে নেইমার

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 29, 2021Updated:November 29, 20213 Mins Read

ফের ইনজুরিতে নেইমার

Advertisement

স্পোর্টস ডেস্ক: প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) লিওনেল মেসির তিন এসিস্টে কাল ১০ জনের সেইন্ট এতিয়েনকে ৩-১ গোলে পরাজিত করেছে। এই ম্যাচের মাধ্যমে স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়ে পিএসজির জার্সি গায়ে অভিষেক হয়েছে। একইসাথে মেসি তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর সাথে একই দলের হয়ে মাঠে খেলার সুযোগ পেলেন।

তবে গোঁড়ালির গুরুতর ইনজুরিতে পড়েছেন নেইমার। ম্যাচ শেষের মাত্র দুই মিনিট আগে নেইমারকে কাঁদতে কাঁদতে স্ট্রেচারের সাহায্যে মাঠ ত্যাগ করতে দেখা গেছে।

এখনো নভেম্বর মাস চলছে, অথচ ইতোমধ্যেই পিএসজি ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে থাকা নিসের থেকে ১৪ পয়েন্টের সুষ্পষ্ট ব্যবধানে এগিয়ে লিগ ওয়ান টেবিলের শীর্ষে অবস্থান করছে। শনিবার দিনের শুরুতে আরেক ম্যাচে ধুকতে থাকা মেটজের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ করেছে নিস।

রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যাওয়ার পর ইনজুরিতেই কেটেছে রামোসের দিন। অবশেষে ৪ মাস ২০ দিন পর আজ রোববার সেইন্ট-এতিয়েনের বিপক্ষে লিগ ওয়ানে অভিষেক হলো স্প্যানিশ ডিফেন্ডারের। আর এই ম্যাচে ৩-১ গোলে জয় পেল ফরাসি জায়ান্টরা। ম্যাচে কোনো গোল না পেলেও দলের তিন গোলেই অবদান রাখলেন মেসি। অর্থাৎ এ্যাসিস্টের হ্যাটট্রিক করলেন বার্সা ছেড়ে প্যারিসে আসা এই আর্জেন্টাইন সুপারস্টার। মেসির এ্যাসিস্টের সংখ্যা অবশ্য আরও বাড়তে পারতো। কারণ খেলার পঞ্চম মিনিতেই তার বাড়িয়ে দেওয়া বলেই লক্ষ্যভেদ করেন নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলটি ভিএআর দেখে বাতিল করে দেন রেফারি।

উল্টো সেইন্ট-এতিয়েনের মাঠে ম্যাচের ২৩ মিনিটে অফসাইড ট্র্যাপ কাটিয়ে ডেনিস বুয়ানগা পিএসজির গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমাকে পরাস্ত করলে এগিয়ে যায় স্বাগতিকরা। পিএসজি অবশ্য অফসাইডের আবেদন জানিয়েছিল। কিন্তু ভিএআর গোলের সিদ্ধান্তে অটল থাকে।

লিগ ওয়ান টেবিলের তলানির দল সেইন্ট-এতিয়েন টানা দুই ম্যাচে জয়ী হয়ে পিএসজির বিপক্ষে বেশ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল। প্রচন্ড ঠান্ডার মধ্যে দুই দলের খেলোয়াড়দের অবশ্য স্বাভাবিক খেলা খেলতে কিছুটা হলেও সমস্যা হয়েছে। পিএসজি পিছিয়ে পড়ে ম্যাচে ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠে। কিন্তু সেইন্ট-এতিয়েনের শক্তিশালী রক্ষনভাগের সামনে মেসি-নেইমাররা পেরে উঠছিলেন না। কিন্তু সব সমীকরণ পাল্টে যায় ৪৫ মিনিটে ফরাসি ডিফেন্ডার টিমোথে কোলোডিজিচাকের লাল কার্ড প্রাপ্তিতে। কিলিয়ান এমবাপ্পেকে বাজেভাবে চ্যালেঞ্জের অপরাধে ৪৫ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হন কোলোডিজিচাক। ভিএআরও কোলোডিজিচাককে বাঁচাতে পারেনি। এই ফাউল থেকে প্রাপ্ত ফ্রি-কিকে মেসির ফ্লোটেড শটে মারকুইনহোস দুর্দান্ত হেডে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে অনেকটা একপেশে ম্যাচ খেলেছে পিএসজি। ৭৯ মিনিটে ডিফেন্ডারদের বোকা বানিয়ে পেনাল্টি এলাকায় ফাঁকায় থাকা এ্যাঞ্জেল ডি মারিয়ার দিকে বল ঠেলে দেন মেসি। দারুন ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুন করেন মেসির আর্জেন্টাইন সতীর্থ ডি মারিয়া। দারুন ছন্দে থাকা পিএসজি বড় ধাক্কা খায় শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে। সেইন্ট-এতিয়েনের এক ডিফেন্ডার পেছন থেকে পা বাড়িয়ে ফাউল করলে মাটিতে লুটিয়ে পড়েন নেইমার। প্রচন্ড ব্যাথায় কাতরাতে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু তাতেও খেলার মতো অবস্থা না ফেরায় তুলে নেওয়া হয় তাকে। এর কিছুক্ষণ পর ফের মেসির বাড়িয়ে দেওয়া বলে ছয় গজ বক্সের ভেতর থেকে হেডে বল জালে জড়ান মারকুইনহোস।

এই পরাজয়ে মেটজের থেকে গোল ব্যবধান পিছিয়ে থেকে টেবিলের তলানিতে নেমে গেছে সেইন্ট-এতিয়েন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa