Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

By Shamim RezaNovember 16, 20194 Mins Read

ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

Advertisement
স্পোর্টস ডেস্ক : প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতা, দ্বিতীয় দিনের ছন্দহীন বোলিংয়ে হতাশার দিন কাটানোর পর তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে সফরকারী বাংলাদেশ। তৃতীয় দিন ভারত ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে। কিন্তু সকালের প্রথম সেশনেই ইনিংসে হারের শঙ্কায় বাংলাদেশ। কারণ ইতোমধ্যেই টপ ৫ জন ব্যাটসম্যান হারিয়ে বিপদে বাংলাদেশ শিবির।

আগের দিনের ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন ইমরুল কায়েস। ঠিক যেন প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। প্রথম ইনিংসের মতো এবারও দুই অঙ্কে যেতে পারলেন না অভিজ্ঞ এই ওপেনার। দলীয় ১০ রানের মাথায় ব্যক্তিগত ৬ রানে উমেস যাদবের বলে বোল্ড হন ইমরুল কায়েস। অন্যদিকে সাদমানও হাঁটলেন প্রথম ইনিংসের মতই। ব্যক্তিগত ৬ রানেই ইশান্তের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে পথে হাঁটা শুরু করেন।

দলীয় ৩৭ রানের মাথায় মোহাম্মদ শামির বলে এলবির ফাঁদে পড়েন দলপতি মুমিনুল হক (৭)। এরপর শামির বলে আগরওয়ালের হাতে ধরা পড়েন ২৬ বলে ১৮ রান করা মোহাম্মদ মিঠুন। দলীয় ৪৪ রানে বাংলাদেশ চার উইকেট হারায়।

দলীয় ৭২ রানে বাংলাদেশকে আরো বিপদে ফেলে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শামির বলে রোহিত শর্মার ক্যাচ হয়ে ব্যক্তিগত ১৫ রান করেই ফিরতে হয়েছে তাকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৫ রান।

দ্বিতীয় দিনে বাংলাদেশকে একাই ভুগিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। গেল অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভিসাখাপত্তনমে ২১৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষেও ছুঁলেন দ্বিশতক। মিরাজের করা ৯৯তম ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন।

দিনের শেষভাগে ৩৩০টি বল খেলে ২৮টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ২৪৩ রান করে ফিরলেন এই ভারতীয় ওপেনার। দলীয় ৪৩২ রানে মিরাজের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিডউইকেটে রাহির হাতে ক্যাচ হন তিনি। বল হাতে বাংলাদেশের আবু জায়েদ চৌধুরী রাহী ৪টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন।

এর আগে ইন্দোরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে ৬৪ রানে পিছিয়ে থেকে ১ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় দিনের শুরুতেই চেতেশ্বর পুজারার উইকেট পেতে পারতেন আবু জায়েদ রাহী। কিন্তু স্লিপে কঠিন ক্যাচ নিতে পারেনি মেহেদী হাসান মিরাজ। তবে নিজের ওভারে এসে ঠিকই পুজারাকে ফিরিয়েছেন রাহী। মিরাজের বদলী সাইফের দুর্দান্ত ক্যাচে ৫৪ রানেই সাজঘরে ফিরে পুজারা। এরপর মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি। কিন্তু ভারতীয় দলপতিকে বেশিক্ষণ ক্রিজে রাখেনি রাহী। রিভিউ নিয়ে বিরাট কোহলিকে ফিরিয়েছে বাংলাদেশ। ভারত অধিনায়ক মেরেছেন ডাক। আবু জায়েদ রাহী পেয়েছেন তৃতীয় উইকেট।

কোহলিকে হারিয়ে কিছুটা হোঁচট খায় ভারত। তবে সেই হোঁচট কাটিয়ে দলের রানের চাকা সচল রাখেন মায়াঙ্ক আগারওয়াল। আর তাকে সঙ্গ দেন আজিঙ্কা রাহানে। আগারওয়াল তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় শতক। আর রাহানে তুলে নেন অর্ধশতক। এই দুইয়ে মিলে গড়েন ১৯০ রানের বিশাল জুটি। এরপর নিজের ১৮তম ওভারে রাহানেকে ফিরিয়ে জুটি ভাঙেন রাহী। ৮৬ রান করা রাহানে তাইজুল ইসলামের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান। ভারতের পতন হওয়ার প্রথম চার ব্যাটসম্যানকেই ফেরান রাহী।

ক্যারিয়ারের ৮ম টেস্টে খেলতে নেমে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসের ৯৯তম ওভারের ৫ম বলে মেহেদী হাসান মিরাজকে ওভার বাউন্ডারি হাঁকিয়ে পূর্ন করেন ডাবল সেঞ্চুরি। এরপর ব্যাট হাতে আরও ভয়ংকর হয়ে ওঠে মায়াঙ্ক। ঝড়ো গতিতেই এগিয়ে যাচ্ছিলেন ক্যারিয়ারের প্রথম আড়াইশত রানের ইনিংসের দিকেই। এর আগে অবশ্য জাদেজার সঙ্গে গড়েন ১২৩ রানের জুটি। ইনিংসের ১০৮তম ওভারের তৃতীয় বলে বাউন্ডারি লাইন থেকে মায়াঙ্কের ক্যাচ ধরেন রাহী। আর এতেই শেষ হয় মায়াঙ্কের ক্যারিয়ার সেরা ২৪৩ রানের ইনিংস।

তবে দিনের শেষ দিকে এসে এবাদত তুলে নেন এই টেস্টে নিজের প্রথম উইকেট। মায়াঙ্ক আউট হয়ে ফিরে গেলে উইকেটে আসেন ঋদ্ধিমান সাহা। আর ইনিংসের ১১১তম ওভারের পঞ্চম বলে ১২ রান করা সাহাকে ক্লিন বোল্ড করে বিদায় করেন এবাদত। উমেশ যাদবের সঙ্গে ঝড়ো জুটি গড়ার পথে ৭২ বলে ফিফটি করেন জাদেজা। ৬০ রানে অপরাজিত ছিলেন তিনি, আর ২৫ রানে খেলছিলেন উমেশ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৫০ রানে। দলের কোনো ব্যাটসম্যান করতে পারেননি ফিফটি। তিনবার জীবন পেয়ে মুশফিকুর রহিমের ৪৩ রান ছিল দলের সর্বোচ্চ। ইন্দোরের উইকেটে পেসারদের জন্য সহায়তা ছিল। তবে তাদের দারুণ বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশের পতন ডেকে এনেছে ব্যাটসম্যানদের বাজে শট নির্বাচনও।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa