
কলকাতার দেওয়া ১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেন দিল্লির ব্যাটসম্যানরা। প্রথম ওভারের প্রথম বলটি ওয়াইড মারেন কলকাতার তরুণ পেসার শিবাম মাভি। এরপর এই ওভারেই টানা ৬ চার হাঁকান পৃথ্বী । একটি ওয়াইড বল হওয়ায় প্রথম ওভারেই ২৫ রান আসে।
আইপিএলের ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ৬টি চার হাঁকানোর কৃতিত্ব দেখালেন পৃথ্বী। এর আগে ২০১২ সালের আসরে বেঙ্গালুরুর বোলার শ্রীনাথ আরাভিন্দের এক ওভারে ৬টি চার হাঁকিয়েছিলেন রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



