স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে এখন একেবারেই ছন্দে নেই ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তবে সে প্রভাব পড়েনি তার ব্যক্তিগত জীবনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও একক আধিপত্য কোহলি। ইন্সটাগ্রামের এক পোস্টেই কোহলির আয় পাঁচ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৮০ লাখ টাকার মতো।

ইন্সটাগ্রামে এক পোস্টেই যত কোটি আয় কোহলির
ছবি ইন্সটাগ্রাম থেকে
Advertisement

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে অর্জনের খাতা সবচেয়ে ভারি কোহলির। ব্যাট হাতে সবুজ গালিচা শাসন করেন তিনি। তবে বর্তমানে ফর্মের সঙ্গে লড়ছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

ধারাবাহিকতা নেই ব্যাটে। সবশেষ তিন অঙ্ক বা সেঞ্চুরি ছুঁয়েছেন ৫৩ ইনিংস আগে। প্রায় ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এর আগে সেঞ্চুরি পেতে এতোটা সংগ্রাম কখনো করতে হয়নি কোহলিকে।

তার মাঠের পারফরম্যান্সের ছাপ পড়ছে না সামাজিক যোগাযোগমাধ্যমে। ইন্সটাগ্রামে আগের থেকে আয় বেড়েছে কোহলির। এক পোস্টেই তার অ্যাকাউন্টে ঢোকে পাঁচ কোটি রুপি।

কোহলির ইন্সটাগ্রাম ফলোয়ার ১৫০ মিলিয়ন ছাড়িয়েছে। প্রথম ভারতীয় তো অবশ্যই, প্রথম এশিয়ান হিসেবে কোহলির ইন্সটাগ্রামের ফলোয়ার ১৫০ মিলিয়ন ছড়ায়। ইন্সটাগ্রাম ফলোয়ারের হিসেবে বিশ্ব ক্রীড়াঙ্গনে কোহলির অবস্থান চতুর্থ। এই তালিকায় সবার উপরে নাম ক্রিশ্চিয়ানো রোনালদোর। তার ফলোয়ারের সংখ্যা ৩৩৭ মিলিয়ন। দ্বিতীয় অবস্থানে আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ২৬০ মিলিয়ন ফলোয়ার তার। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ফলোয়ার ১৬০ মিলিয়ন। এরপরই আছেন কোহলি।

৩৩৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে প্রতি পোস্টে ক্রিশ্চিয়ানো আয় করেন ১১.৭২ কোটি রুপি। মেসি ও নেইমার পান যথাক্রমে ৯ ও ৮ কোটি রুপি করে।

হাততালিতে সারবে যেসব রোগ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.