Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস ইবিতে বাংলা বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত
ক্যাম্পাস রাজশাহী

ইবিতে বাংলা বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

By ABM MannanMarch 11, 20232 Mins Read

ইবিতে বাংলা বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

Advertisement
নাজিম হোসেন ইবি প্রতিনিধি: জমকালো আয়োজন আর বাঁধ ভাঙ্গা উচ্ছাসের মেলবন্ধনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বিভাগের এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে শনিবার (১১ মার্চ) সকালে অনুষ্ঠানের সূচনালগ্নে বিভাগের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে (টি,এস, সি,সি) গিয়ে শেষ হয়।র‌্যালিতে বিভাগের শিক্ষকমন্ডলী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী মিলিয়ে প্রায় ছয়শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরপর আলোচনা সভা, প্রাক্তন বর্তমান শিক্ষার্থীদের মতবিনিময় ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মোঃ মাহবুব মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন আর রশিদ আসকারী, বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ সাইফুজ্জামান ও স্বাগত বক্তব্য রাখেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ।

ইবিতে বাংলা বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, একটি মাতৃভাষা সমাজকে বিনির্মাণ করতে পারে, যা অস্ত্রের মাধ্যমে ও সম্ভব নয়। বাংলা বিভাগের শিক্ষার্থী যারা দেশ ও দেশের বাইরে তাদের কাজ দিয়ে সেবা করে যাচ্ছে তাঁরা আজ নিজ পরিবারে এসেছে নিজেদের মধ্যে সৌহার্দ্য ও আন্তরিকতা বাড়ানোর জন্য। তিনি তৎকালীন জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় ভাষণ এর বিষয়টি তাঁর বক্তব্যে তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন বাংলা বিভাগের শিক্ষার্থী হিসাবে আপনাদের কর্মের মধ্যে দিয়ে দেশ ও জাতি সমৃদ্ধ হবে।

তিনি আরো বলেন, প্রত্যেকটি মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় ছাত্রজীবন। ছাত্রজীবনের স্মৃতিগুলো তার ভবিষ্যৎ জীবনের চলার পথকে সুখময় করে। বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হচ্ছে এ্যালামনাইদের এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যলয়ের সুনাম ও মর্যাদা দেশ ও দেশের বাইরে আরো ছড়িয়ে পড়ছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা বিভাগের শিক্ষক ও টি.এস.সি.সি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ বাকী বিল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, প্রেস প্রশাসক অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরোমের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, ফাইন আর্টস বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মোহাঃ মেহের আলী, রেজিস্ট্রার (ভারঃ) এইচ.এম আলী হাসান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক(ভারঃ) ড. মোঃ নওয়াব আলীসহ বিভাগের শিক্ষকবৃন্দ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    Atok

    নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

    June 22, 2026
    শিশু রিফাত

    বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

    June 21, 2026
    প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি

    June 10, 2026

    Latest News

    Atok

    নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

    শিশু রিফাত

    বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

    প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি

    Natore

    হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে এসে মা ধর্ষিত, গ্রেফতার ৩

    ধর্ষক

    ধর্ষণের পর কিশোরীকে হত্যা, বস্তাবন্দি করে ফেলা হয় পদ্মায়

    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

    শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা

    নাটোরে ধর্ষণে মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত বাবা-ছেলে কারাগারে

    CU

    বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

    বেরোবি

    ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

    বিএনপি সমর্থক

    মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের ঘরবাড়িতে হামলা, লুট

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa