Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস ইবিতে শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলা, উপাচার্য ও এএসপির আশ্বাসে আন্দোলন স্থগিত
ক্যাম্পাস রাজশাহী

ইবিতে শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলা, উপাচার্য ও এএসপির আশ্বাসে আন্দোলন স্থগিত

By ABM MannanMarch 14, 20232 Mins Read

ইবিতে শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলা, উপাচার্য ও এএসপির আশ্বাসে আন্দোলন স্থগিতনাজিম হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটেছে। এই ঘটনায় সন্ধ্যা থেকে রাস্তা অবরোধ করে আন্দোলন করতে থাকে সাধারণ শিক্ষার্থীরা।

পরবর্তীতে রাত ১০টার দিকে এএসপির আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে এ ঘটনায় উপাচার্যের নিশ্চুপ থাকার প্রতিবাদে ও অভিযুক্তদের বিচারের দাবীতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল শুরু করেন।এসয় তারা উপাচার্যের বাসভবনের প্রধান ফটক ভাঙচুর করতে থাকে। পরবর্তীতে উপাচার্য আন্দোলনকারীদের মধ্য থেকে ৮/১০ থেকে ডেকে নিয়ে তার বাসভবনে আলোচনায় বসেন।

এসময় উপাচার্য তাদেরকে ক্যাম্পাসের অভ্যন্তরীণ চারটি গেটে নিরাপত্তা বৃদ্ধি ও অতিরিক্ত আনসার মোতায়ন ও অতিদ্রুত অভিযুক্তকে গ্রেফতারের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

পরবর্তীতে আন্দোলনকারীরা উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন এবং আগামী ৩ দিনের মধ্যে আসামীরা গ্রেফতার না হলে পূনরায় আন্দোলনের ঘোষণা দেন।

Advertisement

এ বিষয়ে কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেন বলেন, ‘আমরা বিষয়টি জানার সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি। সন্ধ্যা থেকে সড়ক বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। তাই আমরা শিক্ষার্থীদের বোঝাতে সক্ষম হয়েছে এবং সড়ক ক্লিয়ার করেছি। আমরা ভুক্তভোগীর সাথে কথা বলে মামলা নিচ্ছি এবং অতিশীগ্রই অভিযুক্তদের গ্রেফতারের জন্য আমরা স্থানীয় সকল থানায় বার্তা পাঠিয়ে দিয়েছি।’

এর আগে সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলা করেছে স্থানীয়রা।

স্থানীয়দের হামলায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছে। তারা হলেন, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জিশাদ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সুপ্ত। মারধরের শিকার হওয়া আহত দুইজনকে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজে নেওয়া হয়।

এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা এবং হামলার বিচার চেয়ে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

এ সময় ঝিনাইদহ- কুষ্টিয়া হাইওয়ের ঝিনাইদহের মদনদাডঙ্গা ও কুষ্টিয়ার মধুপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মফিজ লেক এলাকা থেকে আকাশ নামের এক ব্যক্তির সাথে মারধরের শিকার হওয়া শিক্ষার্থীর সাথে কথা-কাটাকাটি হয়। সেসময় বহিরাগত ওই ব্যক্তি শিক্ষার্থীদের ক্যাম্পাসে বাহিরে পেলে দেখে নেবার হুমকি দেন। এ ঘটনার পরে ওই শিক্ষার্থী প্বার্শবর্তী শেখপাড়া বাজারে মোটরসাইকেলে তেল আনতে গেলে তাদের মারধর করেন আকাশ সহ কয়েকজন বহিরাগত।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    ইউএনও

    আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

    August 14, 2026
    অন্তঃসত্ত্বা

    দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

    July 22, 2026
    কিশোরী

    অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

    July 21, 2026

    Latest News

    ইউএনও

    আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

    অন্তঃসত্ত্বা

    দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

    কিশোরী

    অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

    নাটোরে তিন বোন

    একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

    Lash

    রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

    JoypurHat

    ২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

    arif-hazra

    মিয়াজাকিতে নতুন আশা

    Nana

    নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

    চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

    বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়

    ৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa