
আর এতে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার বলেছেন, কোহলিকে দেখে পাকিস্তানের ক্রিকেটারেরা শিক্ষা নিতে পারে। তাছাড়া পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গেও কোহলির তুলনা করেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।
শোয়েব বলেছেন, কোহলি ফিটনেস নিয়ে পাগল। ওর দল ওকে অনুসরণ করে। সবাই যদি জানে, অধিনায়ককে খুশি করার সুযোগ এক বারই পাওয়া যাবে, তা হলে সবাই সেরাটাই দেবে। ইমরান খানের সময়ও একই ব্যাপার ঘটত।
নিজের ইউটিউব চ্যানেলে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আরও বলেন, ইমরান যখন অধিনায়ক ছিল, তখন একই ব্যাপার দেখতাম। ইমরান মাঠে এসে কারও কথা শুনত না। প্রথমেই পুরো মাঠে ১০ বার পাক দিত। তার পরে ২০-২৫ বার স্প্রিন্ট টানত। সব শেষে নেটে তিন ঘণ্টা বল করত। দলের বাকিদেরও জন্যও একই রুটিন ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



