স্পোর্টস ডেস্ক : বয়স মাত্র ১৬। কিন্তু এর মধ্যেই স্পেনের নতুন তারকা হয়ে উঠেছে লামিনে ইয়ামাল (Lamine Yamal)। চলতি ইউরোয় ডানদিকের উইংয়ে দুরন্ত ফুটবল উপহার দিয়েছে বার্সেলোনার ফুটবলার। কিন্তু এবার তাঁকে নিয়েই দুশ্চিন্তার মেঘ ঘনাচ্ছে স্পেন (Spain Football Team) শিবিরে। অবস্থা এরকম যে, হয়তো তাঁকে ছাড়াই মাঠে নামতে হতে পারে দে লা ফুয়েন্তের ছেলেদের।

Advertisement

তবে এই সমস্যার জন্য দায়ী নয় ইয়ামাল। বরং তিনি আটকে গিয়েছেন জার্মানির আইনে। চলতি ইউরো (Euro Cup 2024) হচ্ছে থমাস মুলারদের দেশেই। আর ‘যস্মিন দেশে যদাচার’-এর মতো সেখানকার আইন মেনেই চলতে হবে বাকি দেশগুলোকে। আর সেরকমই এক আইনের ফাঁদে পড়েছে স্পেন ও ইয়ামাল।

জার্মানির নিয়ম অনুযায়ী, রাত আটটার পর ১৮ বছরের কম বয়সি কাউকে দিয়ে ‘শ্রম’ করানো যায় না। তবে ফুটবলারদের জন্য নিয়মটা সামান্য আলাদা। তাঁদের জন্য ছাড় দেওয়া আছে রাত ১১টা পর্যন্ত। আর সেখানেই বিপত্তি। ইয়ামালের বয়স যে মাত্র ১৬! ফলে আলবেনিয়ার বিরুদ্ধে তাঁকে পুরো ম্যাচ মাঠে রাখলে আর্থিক জরিমানা গুনতে হবে স্পেন দলকে।

এর আগে ক্রোয়েশিয়া ও ইটালি ম্যাচেও শুরু করেছিল ইয়ামাল। কিন্তু পরে তাকে তুলে নেওয়া হয়। কিন্তু আলবেনিয়ার সঙ্গে পুরো ম্যাচ খেললে প্রত্যেক ৩০ হাজার পাউন্ড ফাইন দিতে হবে স্পেনকে। এখানেই শেষ নয়। ইতিমধ্যেই নক-আউটে উঠে গিয়েছে লা রোখারা। সেখানে ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময়ে। তখন ম্যাচ শেষ হতে জার্মানির সময়ে রাত ১২টা বাজতে পারে। ফলে এখন দেখার দে লা ফুয়েন্তে কী সিদ্ধান্ত নেন? জরিমানা দিয়ে ইয়ামালকে খেলান? নাকি আইন বাঁচাতে রিজার্ভবেঞ্চেই সময় কাটাতে হয় তাকে?

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.