ইরান এবং ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও বেড়েছে। এর মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে ১০টির বেশি ইন্টারসেপ্টর রকেট এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে দেখা গেছে।

প্রতিবেদন অনুসারে, অনেক ইন্টারনেট ব্যবহারকারী ভিডিওটি জেরুজালেম থেকে নেয়া হয়েছে দাবি করেছেন। ভিডিওতে দেখা যায়, ইরানি ক্ষেপণাস্ত্রটি একাধিক ইন্টারসেপ্টর রকেটকে এড়িয়ে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করছে।
ভিডিওটি একটি ছাদের ওপর থেকে রেকর্ড করা হয়েছে, তবে এর সঠিক সময় ও স্থান এখনও নিশ্চিত হওয়া হয়নি।
ক্ষেপণাস্ত্রটির মডেল নিশ্চিত না হওয়া গেলেও অনেকে দাবি করেছেন, এটি ইরানের ফাত্তাহ নামের একটি মধ্যম-পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে, যা ইন্টারসেপ্টর রকেট এড়িয়ে যাওয়ার সক্ষমতা রাখে।
চলমান সংঘাতে আপডেটেড ফত্তাহ-২ প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হলেও, বিষয়টি নিশ্চিত নয়। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন অনুযায়ী, ফাত্তাহ-২ ব্যালিস্টিক রিএন্ট্রি ভেহিকেল নয়, বরং একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকেল ব্যবহার করে, যা ক্ষেপণাস্ত্রকে পিচ ও ইয়াও উভয় দিকে নেভিগেট করার সুযোগ দেয়।
এছাড়াও পুনঃপ্রবেশের সময় এটি উচ্চতর গতি ধরে রাখে এবং অপ্রত্যাশিত কোণ থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি প্যারাবোলিক পথ অনুসরণ করে, যার মানে হলো এটি খুব উঁচুতে উৎক্ষেপণ করা হয়, যাতে তার যুদ্ধশক্তিধারী অংশ (রিএন্ট্রি বা গ্লাইড ভেহিকেল) আলাদা হয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
https://inews.zoombangla.com/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b2/”
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ‘ইসরাইলের কল্পিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শেষের শুরু’ নির্দেশ করছে।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


