ইরানের সাউথ পার্স ক্ষেত্রের সঙ্গে যুক্ত প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে কাতার। বুধবার (১৮ মার্চ) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ নিন্দা জানান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘এই অঞ্চলে চলমান সামরিক উত্তেজনার মধ্যে, কাতারের নর্থ ফিল্ডের সম্প্রসারণ, ইরানের সাউথ পার্স ফিল্ডের সাথে যুক্ত স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলা একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।’
তিনি আরও বলেন, ‘জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এই অঞ্চলের জনগণ ও পরিবেশের জন্যও হুমকি।’
সবশেষ আল-আনসারি বলেন, ‘আমরা বারবার জোর দিয়েছি যে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা পরিহার করা অপরিহার্য। আমরা সকল পক্ষকে সংযম প্রদর্শন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং এমনভাবে উত্তেজনা প্রশমনের জন্য কাজ করার আহ্বান জানাই, যা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করবে।’
প্রসঙ্গত, আজ বুধবার ভোরে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায় ইসরায়েল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


