গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের বেশ কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের হাফতকেলে একটি পানি সরবরাহ কেন্দ্রেও হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যগুলো। এছাড়াও শনিবার রাতে দুটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় ইসরাইলি ও মার্কিন যুদ্ধবিমান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতির বরাত দিয়ে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় চালানো হামলায় ১০ হাজার ঘনমিটার ধারণক্ষমতার জলাধারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই পানি সরবরাহ কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল বলেন, ‘ইরান ‘যেমন কুকুর তেমন মুগুর’ নীতিতে চলে। এরআগে যখনই এই ধরনের হামলা হয়েছে, তখনই ইরানের সামরিক বাহিনী এই অঞ্চলজুড়ে একই ধরনের পাল্টা হামলা চালিয়েছে এবং এটি এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক।’
ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা
গত ২৪ ঘণ্টায় তেহরানেও ব্যাপক বোমাবর্ষণ হয়েছে। বেশ কয়েকটি জায়গায় হামলা হয়েছে, কিন্তু ঠিক কোন জায়গাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে তা কাছে স্পষ্ট নয়। রাতভর ইসরাইলি ও মার্কিন যুদ্ধবিমান দুটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে। পাল্টা হামলার হুমকি দিচ্ছে আইআরজিসি । তারা একটি কড়া বিবৃতি দিয়ে বলেছে যে, তারা এই অঞ্চলজুড়ে মার্কিন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা চালাবে। তাবরিজ, শিরাজ ও হরমোজগানেও হামলা হয়েছে।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


