সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি।

তিনি বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তেহরান গবেষণা চুল্লি বা অন্যান্য পারমাণবিক জ্বালানি স্থাপনাগুলো রয়েছে, সেগুলোর কোনোটিই ক্ষতিগ্রস্ত বা আঘাতপ্রাপ্ত হওয়ার কোনো লক্ষণ নেই।
বোর্ডে অব গভর্নরস-এর কাছে দেওয়া এক বিবৃতিতে রাফায়েল গ্রোসি বলেন, আইএইএ ইরানের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
ইরানসহ এই অঞ্চলের অন্যান্য দেশ যেমন বাহরাইন, ইরাক, কুয়েত, ওমান, কাতার এবং সৌদি আরবে পারমাণবিক স্থাপনার উপস্থিতির কথা বিবেচনা করে তিনি সকল সামরিক অভিযানে ‘চরম সংযম’ প্রদর্শনের আহ্বান জানান।
আরও পড়ুনঃ
অন্যদিকে, আইএইএ-তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বিবিসিকে জানিয়েছেন, রোববার নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


