আন্তর্জাতিক ডেস্ক : ইরানে বাস দুর্ঘটনায় ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই দুর্ঘটনায় আরো অন্তত ২৪ জন আহত হয়েছেন। তেহরান থেকে গোলেস্তান প্রদেশের গোনবাদের উদ্দেশে যাচ্ছিল বাসটি। পথে দুর্ঘটনার কবলে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান থেকে পাঁচশ কিলোমিটার দূরের গোনবাদ নামক ওই স্থানে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার ফলে বাসের জানালা ভেঙে গেছে। মহাসড়কের পাশে উল্টে আছে সেটি।
প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যান্ত্রিক ত্রুটির কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার পরপরই বাসটির ভেতর থেকে হতাহত যাত্রীদের বের করে এনেছেন উদ্ধারকারীরা। পরে অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে যাওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


