Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ইলিশ উৎপাদন ছাড়াবে ৬ লাখ টন, মনে করছেন বিশেষজ্ঞরা
জাতীয়

ইলিশ উৎপাদন ছাড়াবে ৬ লাখ টন, মনে করছেন বিশেষজ্ঞরা

By জুমবাংলা নিউজ ডেস্কApril 8, 20232 Mins Read

ইলিশ উৎপাদন ছাড়াবে ৬ লাখ টন

জুমবাংলা ডেস্ক : মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এই দুই মাস জাটকা সুরক্ষা দেয়া গেলে ইলিশের উৎপাদন ৬ লাখ টন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইলিশ উৎপাদন ছাড়াবে ৬ লাখ টন, মনে করছেন বিশেষজ্ঞরা

Advertisement

জাটকা সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা সফল করতে প্রতিদিনই যৌথ অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট বিভাগগুলো। তারপরও সুযোগ পেলেই নদীতে জাল ফেলছেন জেলেরা। ইলিশের উৎপাদন বাড়াতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ মৎস্য গবেষকদের।

নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, পর্যাপ্ত জনবল রয়েছে। তারপরও বিশাল নদী পাহারা দিয়ে জেলেদের লাগাম টেনে ধরা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। সর্বোচ্চ জনবল নিয়োগ করেও তাদের থামানো যাচ্ছে না।

ইলিশ গবেষক ও দেশের শীর্ষ মৎস্যবিজ্ঞানী ড. আনিছুর রহমান জানান, দুই মাস জাটকা সুরক্ষা দেয়া গেলে আগামী বছর ইলিশের উৎপাদন ছয় লাখ টন ছাড়িয়ে যাবে। এতে দেশে ইলিশের চাহিদা পূরণ করে আরও বেশি রফতানি সম্ভব।

এদিকে চাঁদপুরে পদ্মা ও মেঘনার একশ কিলোমিটার ইলিশের অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মাছ ধরছেন জেলেরা। টহল দলের উপস্থিতি টের পেলে দৃষ্টির আড়ালে চলে যায় তারা। তাদের ফেলে যাওয়া জালে মেলে বিপুল পরিমাণ জাটকা।

নিষেধাজ্ঞাকালে নিবন্ধিত ৪০ হাজারেরও বেশি জেলেকে প্রতি মাসে মোট চার মাস ১৬০ কেজি সরকারি খাদ্য সহায়তার চাল দেয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক কামরুল হাসান।

চাঁদপুরের পদ্মা ও মেঘনায় গত এক মাসের অভিযানে ছয় শতাধিক জেলেকে আটক করেছে নৌপুলিশ। জব্দ করা হয়েছে সাড়ে ৭ কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ হাজার কেজি জাটকা।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী কেন্দ্র চাঁদপুর কার্যালয় সূত্র জানায়, মার্চ থেকে এপ্রিল মাসে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। ওই সময় সমুদ্রের লোনা পানি থেকে ইলিশ ডিম ছাড়ার জন্য নদীর মিঠা পানিতে আসে। এ বছর বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া ও নদীতে পানিপ্রবাহ ছিল বেশি। অনুকূল পরিবেশে বেশি পরিমাণে মা ইলিশ সমুদ্রের লোনা পানি থেকে নদীর মিঠা পানিতে এসেছে ডিম ছাড়ার জন্য।

আম্রপালিকে কাছে টেনে উদ্দাম রোমান্সে মাতলেন নিরাহুয়া

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

July 29, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa