Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যে কারণে ইলিশ নেই চাঁদপুরের নদীতে, অর্ধলাখ জেলে পরিবারের হাহাকার
জাতীয়

যে কারণে ইলিশ নেই চাঁদপুরের নদীতে, অর্ধলাখ জেলে পরিবারের হাহাকার

By জুমবাংলা নিউজ ডেস্কMay 27, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : গত বছর জ্যৈষ্ঠ মাসে চাঁদপুরের পদ্মা-মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিললেও এবার তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। ইলিশ পাওয়ার আশায় প্রতিদিন জেলেরা নদীতে গেলেও খালি নৌকা নিয়ে ফিরতে হচ্ছে তাদের। এর ফলে জেলেরা নতুন করে ধারদেনায় ঋণগ্রস্ত হচ্ছে।

 যে কারণে ইলিশ নেই চাঁদপুরের নদীতে, অর্ধলাখ জেলে পরিবারের হাহাকার
ফাইল ছবি
Advertisement

তারপরও প্রতিদিন আশায় বুক বেঁধে নদীতে যাচ্ছে হাজার হাজার জেলে নৌকা ও ট্রলার। এসব জেলের অধিকাংশই ফিরে আসছে সামান্য মাছ নিয়ে; যা দিয়ে ট্রলারের তেল খরচ উঠলেও অভাব-অনটনে থাকা জেলে পরিবারে সচ্ছলতা ফিরে আসেনি। তাই ইলিশনির্ভর চাঁদপুরের প্রায় অর্ধলাখ জেলে পরিবারের  জীবন-জীবিকা এখন নানামুখী সংকটে।

চলতি মাসের ২০ তারিখ থেকে সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এদিকে সিলেট অঞ্চলের বন্যার পানি নেমে আসায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর  বৃদ্ধি পেয়েছে। উজান থেকে নেমে আসা ঘোলা পানির কারণে পদ্মা-মেঘনা নদীতে ইলিশ মাছের আকাল দেখা দিয়েছে।

বিএফআরআই গবেষণা তরী জাহাজ নিয়ে বৃহস্পতিবার ইলিশ গবেষণা জোরদার প্রকল্পের পরিচালক মো. আবুল বাসারসহ কয়েকজন মৎস্য গবেষক ও বাংলাদেশ ফিশিং বোট মালিক সমিতির আহবায়ক শাহ আলম মল্লিক মেঘনায় ইলিশের পরিমাণ ও জেলেদের অবস্থা সরেজমিন দেখার জন্য নদীতে যান। তারা ইলিশ ধরার চ্যানেল চাঁদপুর জেলার হাইমচর উপজেলার কাটাখালী এলাকায় মেঘনা নদীতে ইলিশ জেলেদের জাল ফেলা, টানা ও মাছ ধরার দৃশ্য স্বচক্ষে দেখেন।

বিএফআরআই চাঁদপুর নদী কেন্দ্রের ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের এ পরিচালক জানান, সিলেটে বন্যার কারণে উজান থেকে নেমে আসা পানি মিশে মেঘনার পানি এখন ঘোলা হওয়ায় জেলেরা এখন কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। স্বাভাবিক নিয়মে এসময়ে নদীতে এখন ইলিশ পাওয়ার কথা। প্রাকৃতিক বিরূপতায় পদ্মা-মেঘনার পানি ঘোলা হওয়ায় এখন ইলিশের দেখা মিলছে না। আশা করি মেঘনার পানি পরিষ্কার হলেই জেলেরা আশানুরূপ ইলিশ পাবে।

এদিকে নদীতে ইলিশ ধরতে আসা হরিণার বাতেন শেখ জানান, বৃহস্পতিবার ভোরে ১০ জন ভাগীদার জেলে জ্বালানি তেলসহ জাল নৌকা নিয়ে মেঘনা নদীতে যান। দুবার জাল ফেলে ৮শ, ৪শ গ্রাম সাইজের দুটি ইলিশ ও একটি তপসে মাছ পান। মাছ বিক্রি করে আয় দূরের কথা, খরচের টাকা না ওঠায় ভাগীদার জেলেদের ও কষ্ট বাড়ছে।

চাঁদপুরের হরিণার বাতেন শেখ ১০ জেলে নিয়ে ভোরে গিয়ে দুপুর পর্যন্ত ২টি ইলিশ ১টি তপসে মাছ পেয়েছেন। সারা দিন নদীতে জাল ফেলে যে ইলিশ পাওয়া যাচ্ছে তা দিয়ে জ্বালানি খরচও আসছে না। জেলেরা শূন্যহাতে বাড়ি ফিরছেন বলে জানান তিনি।

ইলিশ জাল নৌকার মালিক মিজান দিদার, মোক্তার দেওয়ান ও রওশন বকাউল জানান ,ধারদেনা করে, সুদ, কিস্তিতে টাকা এনে পরিবার পরিজনের ভরণ-পোষণের ভাগিদার জেলেদের দিয়ে আমরা এখন সর্বস্বান্ত হয়ে পড়েছি। ইতোমধ্যে অনেক ভাগিদার জেলে পরিবার পরিজন বাঁচাতে অন্য কাজে চলে যাওয়ায় ভাগীদার জেলের অভাবে অনেক নৌকার মালিক নৌকা বন্ধ করে দিয়েছেন। জাল নৌকা সংরক্ষণে মালিকরা হিমশিম খাচ্ছেন। বন্ধ ইলিশ জাল নৌকা এখন মালিকদের গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি রোটারিয়ান আবদুল বারী মানিক জমাদার জানান, গত বছর এই সময় দুই আড়াইশ মণ ইলিশ ঘাটের আড়তে ক্রয়-বিক্রয় হয়েছে। সেখানে বর্তমানে প্রতিদিন ঘাটে ৫০-৬০ মণ ইলিশ আসছে। মূলত চাঁদপুর নৌ সীমানায় ইলিশ ধরা পড়ছে না তাই ইলিশ সংকটে দাম বেশি। বর্তমানে কেজি সাইজের ইলিশ মণ ৬০-৬৫ হাজার টাকা ও ৭শ-৮শ গ্রামের সাইজের ইলিশের মণ ৪৮-৫০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অনুকূল আবহাওয়া অর্থাৎ সামনে শ্রাবণ ভাদ্র মাসে ইলিশ পাওয়া যাবে বলে তিনি মনে করেন।

বর্তমানে সাগরে মাছ ধরার ওপর যে নিষেধাজ্ঞা চলছে তা একই সময় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারে ট্রান্স বাউন্ডারি দেয়া হলে ভালো হতো। তাছাড়া সাগরে ম্যানুয়ালি ট্রলারের ওপর নিষেধাজ্ঞা না দিয়ে ট্রলিং জাহাজের জালের ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত বলে মনে করেন এই মৎস্য ব্যবসায়ী নেতা। সূত্র : যুগান্তর

ঘরের ইঁদুরের যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি দেবে পেঁয়াজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa