জুমবাংলা ডেস্ক : ইসরাইলের একজন গুপ্তচর এবং আরও কয়েক ব্যক্তিকে আটক করেছে ইরান। এসব ব্যক্তি বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে এসব গুপ্তচরকে আটক করা হয়।
সোমবার (৫ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পূর্ব আজারবাইজান প্রদেশের গোয়েন্দা বিভাগের মহাপরিচালক এ তথ্য জানান। তবে, এ প্রদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কোনো উপস্থিতি নেই বলে তিনি জানান।
ইরানের এ কর্মকর্তা গুপ্তচর আটকের কথা বললেও ঠিক কতজনকে আটক করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানাননি। এছাড়া, আটক ব্যক্তিরা কোন দেশের নাগরিক তাও জানানো হয়নি।
এর আগে, ২০২০ সালের আগস্ট মাসে ইরানের গোয়েন্দা বাহিনী বেশ কয়েকজন গুপ্তচরকে আটক করেছিল যাদের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার যোগাযোগ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


