আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমে ইসরাইলি সেনাদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় ১৪ সেনা আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে জেরুজালেমের বাণিজ্যিক এলাকায় এ ঘটনা ঘটে। একদল সেনা ওই এলাকায় হেঁটে যাচ্ছিলেন। তাদের ওপর গাড়ি চালিয়ে দ্রুতবেগে চলে যায়। পুলিশ গাড়ি চালককে খুঁজছে।
ইসরাইলি কর্তৃপক্ষের দাবি এটি জঙ্গি হামলা। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশের পর থেকে ইসরাইল ফিলিস্তিন সংকট আবারও জোরালো হয়েছে। গতকাল বুধবারও এর বিরুদ্ধে চলা বিক্ষোভে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


