
ইসরায়েলের লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা জালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ১২টি সামরিক অভিযান পরিচালনা করেছে।
সোমবার প্রকাশিত একাধিক বিবৃতিতে তারা জানায়, উত্তর ইসরায়েল এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি যানবাহন ও সেনাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
গোষ্ঠীটি জানিয়েছে, লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় এসব হামলা চালানো হয়েছে।
স্থল অভিযানে নামলে ‘ভিয়েতনাম যুদ্ধের’ মতো পরিণতি হবে যুক্তরাষ্ট্রের: ইরান
হিজবুল্লাহ বলেছে, কাফার ইয়াভালের উত্তরে আল-আজাল হিল এলাকায় তারা হামলা করেছে। সেখানে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে তারা। এছাড়া দক্ষিণ লেবাননের সীমান্ত শহর মারকাবার বিপরীতে অবস্থিত হনিন গেট এলাকাতেও হামলা চালানো হয়েছে।
গোষ্ঠীটি আরও জানায়, তারা জেদেইদেত মারজায়ান এবং সীমান্ত শহর আইতারুনের জাবাল আল-বাত এলাকায় নতুন স্থাপিত একটি সামরিক অবস্থানে আর্টিলারি শেল দিয়ে ইসরায়েলি যানবাহন ও সেনাদের লক্ষ্যবস্তু করেছে।
অন্য অভিযানে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বসতি কিরায়াত শামনার বায়েত আল জানদি সেন্ট্রারে রকেট হামলা চালায়। এছাড়া জারিত ও শোমেরায় বসতি এবং উত্তর ইসরায়েলের শহর নাহারিয়ার দিকেও রকেট নিক্ষেপ করা হয়েছে।
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ দাবি করেছে, তারা হারমাস ৫৪০ ড্রোন ধরনের একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে, যা বিন্ট জেবেইল শহরের আকাশে উড়ছিল।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী লেবাননেও তাদের অভিযান সম্প্রসারিত করেছে, যদিও ২০২৪ সালের শেষ দিকে একটি যুদ্ধবিরতি হয়েছিল।
সূত্র: আনাদলু
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


