Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার ৪৪ বছরেও মেলেনি স্মার্ট পরিচয়পত্র
ক্যাম্পাস রাজশাহী

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার ৪৪ বছরেও মেলেনি স্মার্ট পরিচয়পত্র

By ABM MannanMay 17, 2023Updated:May 17, 20232 Mins Read

ইসলামি বিশ্ববিদ্যালয়ইবি প্রতিনিধি: স্বাধীনতা পরবর্তী প্রথম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। প্রতিষ্ঠাতার চার দশক পার হলেও আবাসিক তিনটি হলে এখনও মিলেনি শিক্ষার্থীদের স্মার্ট পরিচয়পত্র। অথচ ভর্তির সময় স্মার্ট পরিচয় পত্র বাবদ নেয়া হয় ১০০ টাকা বিনিময়ে দেয়া হয় হস্ত লিখিত কাগজের পরিচয় পত্র। বিভিন্ন সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিন্নভাবে স্মার্ট পরিচয়পত্রের দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানা গেছে। তৎকালীন প্রশাসন এ বিষয়ে প্রকল্প নিলেও অদৃশ্য কারনে এ প্রকল্প আলোর মুখ দেখেনি।

সূত্রে জানা যায়, নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ার পর পরিচয়পত্র বাবদ সংশ্লিষ্ট হলের হিসাব নম্বরে ১০০ টাকা ফি জমা দিতে হয়। বিনিময়ে আটটি হলের মধ্যে দুইটি হলের শিক্ষার্থীরা নিজ হল থেকে নিম্নমানের কাগজে হাতে লিখা পরিচয়পত্র পান। তুলনামূলক মোটা কাগজে নিজেদের নাম শিক্ষার্থীরা নিজেরাই লিখে নেয়। পরবর্তীতে হল প্রভোস্ট স্বাক্ষর করে দেন।

এসব নিম্নমানের কাগজের মূল্যে সর্বোচ্চ ৫ থেকে ১০ টাকা। অথচ হল প্রশাসন পরিচয়পত্র বাবদ নিচ্ছে ১০০ টাকা। আটটি হলের পাঁচটি হলে দেওয়া হয় স্মার্ট পরিচয়পত্র। বাকী তিনটি হলে দেওয়া হয় নিম্নমানের পরিচয়পত্র। আবাসিক লালন শাহ হলে দেওয়া হয় প্লাস্টিকের পরিচয়পত্র। আবাসিক শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া হলে দেওয়া হয় কাগজের পরিচয়পত্র।

তিনটি হলে মোট শিক্ষার্থীর সংখ্যা ১২ শতাধিক। এসব শিক্ষার্থী নতুন ভর্তি হলে শিক্ষার্থী প্রতি ১০০ টাকা করে একেক হলে পরিচয়পত্র বাবদ ৪০ হাজার টাকা জমা হয়। এই হিসেবে তিন হলের ব্যাংক হিসাবে মোট জমা হয় ১ লক্ষ ২০ হাজার টাকা।

Advertisement

ক্ষোভ প্রকাশ করে জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মেজবাহ রহমান বলেন, ‘ডিজিটাল যুগেও শিক্ষার্থীরা ব্যবহার করছেন হাতে লিখা পরিচয়পত্র। যাদের জন্য বিশ্ববিদ্যালয় তাঁদের নেই অভিন্ন ডিজিটাল পরিচয়পত্র। অথচ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, কর্মকর্তা ও শিক্ষকদের জন্য রয়েছে উন্নতমানের পরিচয়পত্র।’

এ বিষয়ে জিয়াউর রহমান হলের প্রভোস্ট আব্দুল জলিল পাঠান বলেন, ‘আমাদের হলের বিভিন্ন সমস্যা বিদ্যমান আছে। ওসব জায়গায় হাত দিয়েও আমি বাধাগ্রস্ত হয়েছি। ওসব কাজ শেষ করে এ বিষয়ে হাত দিবো। পরিচয়পত্র ডিজিটাল করা আমার পরবর্তী পরিকল্পনায় আছে।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট আইডি কার্ডের প্রয়োজনীয়তা আছে। বিষয়টা আমার জানা ছিলো না। বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্ট হল প্রশাসনের সাথে কথা বলবো।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    ইউএনও

    আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

    August 14, 2026
    অন্তঃসত্ত্বা

    দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

    July 22, 2026
    কিশোরী

    অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

    July 21, 2026

    Latest News

    ইউএনও

    আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

    অন্তঃসত্ত্বা

    দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

    কিশোরী

    অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

    নাটোরে তিন বোন

    একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

    Lash

    রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

    JoypurHat

    ২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

    arif-hazra

    মিয়াজাকিতে নতুন আশা

    Nana

    নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

    চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

    বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়

    ৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa