ইসিতে প্রার্থীদের আপিলের শুনানি শেষ হচ্ছে আজ

Advertisement
জুমবাংলা ডেস্ক :  ২০২৪-২৫ অর্থবছরে নির্বাচন কমিশনের (ইসি) জন্য বরাদ্দ কমিয়েছে সরকার। বাজেটে এ বছর প্রায় ১ হাজার ২৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ২ হাজার ৪০৬ কোটি ৪৯ লাখ টাকা।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ বাজেট প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ১ হাজার ২২৯ কোটি ৮৩ লাখ টাকা প্রস্তাব করছি, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ২ হাজার ৪০৬ কোটি ৪৯ লাখ টাকা। যদিও দ্বাদশ জাতীয় সংসদ ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য সংশোধিত বাজেটে বরাদ্দ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭৬৯ কোটি ৫ লাখ ৭৬ হাজার টাকা।

আগামী অর্থবছরে নির্বাচন কমিশনের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে, দুটি সিটি করপোরেশন, চারটি পৌরসভা, ১০টি উপজেলা, ১০টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন এবং জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের উপনির্বাচন; কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে জাতীয় ভোটার দিবস উদযাপন; ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গ্রহণ; পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, মুদ্রণ ও বিতরণ; স্মার্টকার্ড দেওয়া; শূন্য থেকে ১৮ বছর বয়সের নিচে নাগরিক নিবন্ধন ও এনআইডি দেওয়া।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.