Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে দুর্নীতি এবং অসদাচরণের অভিযোগ তদন্ত করে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠনে দাবি জানিয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী ১০১ জন আইনজীবী।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ ১০১ জন আইনজীবীর স্বাক্ষরিত আবেদন রাষ্ট্রপতির দপ্তরে পৌঁছানো হয় বলে সাংবাদিকদের জানান ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

আবেদনে তারা বলেছেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। কিন্তু দুঃখজনক বর্তমান নির্বাচন কমিশন তাদের অর্পিত দায়িত্ব এবং কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও অভিনব কৌশলে টাকা ভাগ-বাটোয়ারা করে নিজেরা লাভবান হওয়ার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বাংলাদেশের সংবিধান মতে সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে এসব গুরুতর অনৈতিক ও অর্থ সংশ্লিষ্ট অসদাচরণ অভিশংসনযোগ্য অপরাধ। সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি সুরাহা হওয়া প্রয়োজন।

আবেদনে বলা হয়েছে, সংবিধানের ১১৮ (৫) মতে অনতিবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্তের মাধ্যমে দুর্নীতিপরায়ণ ও গুরুতর অসদাচরণে অভিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের অপসারণ প্রয়োজন। এজন্য তদন্ত চলাকালীন সময়ে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে দায়িত্ব পালন থেকে বিরত রেখে তদন্তকালীন সময়ে দায়িত্ব পালনের জন্য একজন নির্বাচন কমিশনারকে দায়িত্ব প্রদানের জোর দাবি জানিয়েছেন তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.