জুমবাংলা ডেস্ক: একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন দলটির সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। খবর-বাসস।

ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের শেষ-ভাগে ১৭তম দিনে বঙ্গভবনের দরবার হলে আজ আওয়ামী লীগের সাথে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দলটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব:) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

ছবি-সংগৃহীত
Advertisement

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপে বসতে রাষ্ট্রপতি আওয়ামী লীগসহ মোট ৩২টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান।

২০ ডিসেম্বর, রাষ্ট্রপতি হামিদ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাথে সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান এই সংলাপ শুরু করেন।

বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি)সহ মোট সাতটি রাজনৈতিক দল এই সংলাপে অংশ নেয়নি। এর আগে, নবম, দশম ও একাদ্বশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়।

সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার ও চার জনের বেশি নির্বাচন কমিশনারকে নিয়োগ দেয়ার ক্ষমতা প্রদান করা হয়েছে।

বিগত কয়েক মেয়াদে রাষ্ট্রপতি সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন। আসন্ন ১৪ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে।

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে যা বললেন কাদের সিদ্দিকী

এই সময়ের মধ্যেই রাষ্ট্রপতি একটি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন- যার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.