জুমবাংলা ডেস্ক : ঈদুল আযহার আগে-পরে ১২ দিনে (৫ জুলাই-১৬ জুলাই) দেশে ২৭৪টি সড়ক দুর্ঘটনায় ৩১১ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ১৯৭ জন। এর মধ্যে ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৩ জন, যা মোট নিহতের ৩৯ দশমিক ৫৪ শতাংশ। বৃহস্পতিবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানায়। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।

ঈদযাত্রার ১২ দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৩ জনের প্রাণহানি

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, এসব দুর্ঘটনায় নিহতের মধ্যে ৪৩ নারী ও ৫৮ জন শিশু রয়েছেন। দুর্ঘটনায় ৪৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৪ দশমিক ৭৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন, অর্থাৎ ১৭ দশমিক শূন্য ৪ শতাংশ। এই ১২ দিনে ৯টি নৌ-দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। ১৪টি রেলপথ দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

যানবাহন ভিত্তিক নিহতের চিত্র : দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী ১২৩ জন (৩৯.৫৪ শতাংশ), বাসযাত্রী ৩৩ জন (১০.৬১ শতাংশ), ট্রাক-পিকআপ-লরি আরোহী ১৬ জন (৫.১৪ শতাংশ), মাইক্রোবাস-প্রাইভেটকার যাত্রী ১৮ জন (৫.৭৮ শতাংশ), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ৫৭ জন (১৮.৩২ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-আলমসাধু-টমটম-মাহিন্দ্রা-পাওয়াটিলার) ১০ জন (৩.২১ শতাংশ) এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা আরোহী ৮ জন (২.৫৭ শতাংশ) নিহত হয়েছেন।
দুর্ঘটনার ধরণ : দুর্ঘটনাসমূহের ৭৬টি (২৭.৭৩% শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ৯৯টি (৩৬.১৩ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ৫১টি (১৮.৬১ শতাংশ) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৪২টি (১৫.৩২ শতাংশ) যানবাহনের পেছনে আঘাত করা এবং ৬টি (২.১৮ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।

প্রিয়া এবার চোখ মেরে না, ব্লাউজ খুলে কাবু করলেন লাখো পুরুষ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.