Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলা নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
জাতীয় স্লাইডার

ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলা নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

By Sibbir Osmanজুলাই 3, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: পদ্মা সেতুতে বেপরোয়া গতিতে চালানো এবং দুর্ঘটনায় দুইজনের প্রাণহানির ঘটনায় সেতুতে মোটরসাইকেল চলাচলের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই নিষেধাজ্ঞা আসন্ন ঈদুল আজহার আগে উঠছে না।মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার সম্ভাবনা নেই।

রবিবার মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে আর মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিপরিষদ কক্ষ থেকে এই বৈঠকে যুক্ত হন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে আসেন সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তার কাছে জানতে চাওয়া হয়- পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে কি না?

জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা নিয়ে ওনারা (কর্তৃপক্ষ) কাজ করছেন। পদ্মাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ (এআই) ক্যামেরা বসবে। স্পিডগানও বসানো হচ্ছে। এগুলো বসলে তারপর ওনারা কমফোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, কী করা যায়।’
পদ্মা সেতুতে বসছে

Advertisement

এটা ঈদের আগে হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঈদের আগে হওয়া খুব ডিফিকাল্ট বলে আমার মনে হচ্ছে।ঈদের আগে মনে হয় না, এটা হবে।’

গত ২৫ জুন উদ্বোধনের পরদিন সকাল ৬টায় খুলে দেওয়া হয় দেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুতে উঠতে রীতিমতো পাল্লা দেওয়া শুরু হয় বাইকারদের।১০০ টাকা টোল দিয়ে সেতুতে উঠে বাইকারদের অনেকেই নিয়ম না মেনে হুল্লোড়ে মাতেন। বেপোরোয়া গতিতে বাইক চালাতে শুরু করেন অনেক।

ওইদিন সন্ধ্যায় সেতুতে মোটরসাইকেলে চড়ে মোবাইলে ভিডিও করার সময় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান দুই তরুণ। এই দুর্ঘটনার পরই সেতুতে মোটরসাইকেল ওঠা নিষিদ্ধ করে সেতু বিভাগ। চালুর একদিন পরই এই সিদ্ধান্তে দুর্ভোগে পড়েন বাইকাররা।

এ প্রেক্ষাপটে ২৮ জুন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতুতে স্পিডগান ও সিসি ক্যামেরা বসানোর পর মোটরসাইকেল চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মাস্ক না পরায় মন্ত্রী ও সচিবকে সরাসরি যা বললেন প্রধানমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

জুন 17, 2026
আইনজীবী আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

জুন 17, 2026
পানি সরবরাহ বন্ধ

যেসব এলাকায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

জুন 17, 2026
Latest News
শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

আইনজীবী আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

পানি সরবরাহ বন্ধ

যেসব এলাকায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন বার্তা

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

ঝড়-বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

তুলে নেওয়া হয়েছে

মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

সভাপতির দায়িত্বে

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

নামাজ

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

যুবককে আটক

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa