দেশে গত এক দিনে হামের লক্ষণ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

হামের লক্ষণ

Advertisement

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৮৮ জন এবং হামের লক্ষণ নিয়ে ৪৭৭ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত আরো ৫১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এই সময়ে ৮২৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ৭১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সব মিলিয়ে ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত ৬৭ হাজার ৯০৫ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গেছে। তাদের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৮৮৫ জনের্।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৮৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। আর রাজশাহী বিভাগে মারা গেছে ৮৪ জন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩৮৫ জন ঢাকার হাসপাতালগুলোতে গেছে। আর সবচেয়ে কম ১৮ জন ভর্তি হয়েছে রংপুরে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.