Advertisement
জুমবাংলা ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার ওপর ভিত্তি করে বাংলাদেশ রেলওয়ে দুই দিনের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আজ যদি চাঁদ দেখা যায় তাহলে সন্ধ্যার পর থেকে ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। আর যদি চাঁদ দেখা না যায় তাহলে ১০ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

মাসুদ সারওয়ার বলেন, ঈদের দিন সব আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে দুই দিনের টিকিট বিক্রি করা হয়।

তিনি বলেন, গত ছয় দিন ধরে যারা অগ্রিম টিকিট কেটেছেন তারা নিরাপদে বাড়িতে ফিরেছেন। আজ এখন পর্যন্ত যেসব ট্রেন স্টেশন ছেড়েছে তাতে কোনো বিলম্ব হয়নি। একটা ট্রেনে আধাঘণ্টা বিলম্ব হয়েছে।

মাসুদ সারওয়ার বলেন, আপনারা জানেন গতকাল (সোমবার) কিছু বিশেষ অঞ্চলের ট্রেনে ব্যাপক চাপ হয়েছিল। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা একসঙ্গে এসে উঠেছেন। আজ সকালে উত্তরাঞ্চলের একটাই ট্রেন ছিল, রংপুর এক্সপ্রেস। সেটাতেও অনেক চাপ ছিল। এ ছাড়া পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসেও ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আপনারা জানেন উৎসবমুখর পরিস্থিতির বাস্তবতায় যাত্রীদের ছাদ থেকে নামানো যায়নি।

দুদিনে রাজধানী ছেড়েছে ২০ লাখের বেশি সিমধারী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.