
এদিকে, রপ্তানিমুখী শিল্পকারখানার কার্যক্রম চালু হলেও কোনো শ্রমিক যদি কাজে যোগ দিতে নাও পারেন, তবে তাদের চাকরি থেকে ছাঁটাই করা হবে না বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, কঠোর বিধিনিষেধ শেষ হলে পর্যায়ক্রমে ঈদের ছুটিতে গ্রামে যাওয়া শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেবেন। এ সময়ে যেসব শ্রমিক কারখানায় আসতে পারবে না তাদের চাকরিতে কোনো সমস্যা হবে না।
বিজিএমইএ সভাপতি জানান, যেসব কর্মী ঈদের ছুটি থেকে এখনও গ্রাম থেকে ফিরতে পারেননি, সরকার ঘোষিত বিধিনিষেধ শেষ হলে তারা কাজে যোগ দেবেন। এ সময়ের মধ্যে কাউকে ছাটাই করা হবে না। যদি ছাটাইয়ের কোনো তথ্য তারা পান, তাহলে পুনরায় ছাটাইকৃতের চাকরির ব্যবস্থা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



