
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ভারতের প্রধানমন্ত্রী আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে তাঁকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।’
প্রেস সচিব বলেন, প্রায় পাঁচ মিনিটের ফোন আলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতিও কামনা করেন।
প্রেস সচিব বলেন, নরেন্দ্র মোদিও বাংলাদেশর জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং উন্নয়ন কামনা করেন ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



