Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঈদে চলবে দূরপাল্লার বাস, কাউন্টারে টিকিট বিক্রি শুরু
জাতীয়

ঈদে চলবে দূরপাল্লার বাস, কাউন্টারে টিকিট বিক্রি শুরু

By Sibbir OsmanJuly 14, 20212 Mins Read

ঈদে চলবে দূরপাল্লার বাস, কাউন্টারে টিকিট বিক্রি শুরু

Advertisement
জুমবাংলা ডেস্ক: কঠোর লকডাউনের শেষ দিন আজ। আগামীকাল বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ শিথিল করেছে সরকার। তবে বুধবার (১৪ জুলাই) সকল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে। কাল সূর্যের আলো ফোটার আগেই রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস ছেড়ে যাবে।

করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় দেশজুড়ে কঠোর লকডাউনে দীর্ঘ দিন বন্ধ ছিল দূরপাল্লার যানবাহন। কিন্তু ঈদ সামনে রেখে সরকার লকডাউন শিথিল করায় ১৫জুলাই থেকে চলবে গণপরিবহন। ফলে একদিন আগেই সরব হয়ে উঠেছে রাজধানীর গাবতলীর দূরপাল্লার বাস কাউন্টারগুলো।

দেড় মাস পর দূরপাল্লার বাস চালু হওয়ায় পরিবহন শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে ছুটবে পরিবহনগুলো। তবে বাস যাত্রীদের গুনতে হবে দ্বিগুণ ভাড়া।

গাবতলী বাস টার্মিনালে বরিশাল লাইনের গোল্ডেন লাইন কাউন্টার সকাল ৯টায় খুলেছে। সকাল থেকে কিছু সময় পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শেষ করে বুধবার রাতের বাসের টিকিট বিক্রি করছে।

মঙ্গলবার (১৩ জুলাই) করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে ৮দিনের জন্য শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে গণপরিবহন। এই সময়ে মানুষকে সতর্ক অবস্থায় থাকতে হবে এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে গাড়িতে যাতায়াত করতে হবে।

এ নির্দেশনার পরই বাস চলাচলের প্রস্ততি শুরু হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেল গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার থেকে বাসের টিকিট বিক্রি শুরু হচ্ছে। এছাড়া চেষ্টা চলছে রাতেই অনলাইনে টিকিট ছাড়ার। তা না হলে বুধবার থেকে এটাও চালু হবে। তবে ‘আগে এলে আগে পাবেন’ এ নীতিতে চালু হচ্ছে এবারের টিকিট বিক্রি। অন্যান্য বছর যেভাবে ঈদের আগাম টিকিট বিক্রি করা হয়েছে, এই অল্প সময়ের মধ্যে এবার সেভাবে করা যাচ্ছে না।

ঈদ উপলক্ষে গণপরিবহন চালুর এই খবরে রাজধানীর বাস কাউন্টারগুলোতে শুরু হয়েছে পরিবহন সংশ্লিষ্টদের আনাগোনা। চলছে কাউন্টার ও গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। গাড়িগুলোর ব্যাটারি ও ইঞ্জিন পরীক্ষা করছেন শ্রমিকরা। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে এমন চিত্র দেখা যায়। এ সময় কথা হয় কয়েকজন পরিবহন শ্রমিকের সঙ্গে। দীর্ঘদিন বন্ধ থাকার পর বাস চালুর খবরে তারা আনন্দ প্রকাশ করেন।

রাজধানীর গাবতলী ও যাত্রাবাড়ী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, প্রজ্ঞাপন জারির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পরিবহন সংশ্লিষ্টরা গাবতলী বাস টার্মিনালে এসে জড়ো হচ্ছেন। নিজেদের কাউন্টারগুলো খুলে স্যানিটাইজার, স্যাভলন, ডেটল দিয়ে পরিষ্কার করছেন। ময়লা পরিষ্কার করে আবারও নতুন করে কাজ শুরু করার চেষ্টায় রয়েছেন তারা। সবার মনে যেন এক ধরনের প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে সাধারণ জনগণ গণপরিবহন চালুর বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মধ্যে অনেকটা স্বস্তি বিরাজ করছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa