সড়ক, রেলপথ, নৌপরিবহণ এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ উদযাপনে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে দেড়কোটি লোক ঢাকা ছাড়বে। এই যাত্রা স্বাভাবিক করাটা চ্যালেঞ্জিং। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেভাবে কাজ করছি তাতে আশা করি কোনো ভোগান্তি ছাড়াই সবাই বাড়ি যেতে পারবে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জে গোনা সেতুর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সড়কমন্ত্রী বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক এখনো দুই লেনের রাস্তা। স্বাভাবিক চলাচল প্রশ্নে এটা অত্যন্ত সরু। এই মহাসড়ক আরও চওড়া করা দরকার। এটা সরকার উপলব্ধি করেছে। এবার এসে আমিও নিজ চোখে দেখে গেলাম। দ্রুত কিভাবে কাজটা শুরু করা যায় সেই পরিকল্পনা সরকারের আছে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত। এ সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে চায়।
গোনা সেতু উদ্বোধন প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, এ সেতুর ফলে কেবল একটি এলাকার মানুষ উপকৃত হবে তাই নয়, বরিশালের সঙ্গে পটুয়াখালীর বিচ্ছিন্ন একটি অংশের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলো। এটি এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে সহায়তা করবে।
আরও পড়ুনঃ
অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানসহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


